Calcutta High Court: রাজ্য পুলিশ একা পারবে না, বাংলায় হনুমান জয়ন্তী উদযাপনে কড়া হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রামনবমীকে কেন্দ্র করে শুরু হওয়া অশান্তির রেশ এখনও কাটেনি। এরইমধ্যে হনুমান জয়ন্তী উদযাপনে মেতে উঠবে বাংলা। এইসময় যেকোনও অশান্তি এড়াতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে রাজ্যের গোয়েন্দা বিভাগকে ভর্ৎসনা করে আদালত।

আরও পড়ুন: বিতর্ক থেকে অনেক দূরে থেকেও বাংলাতে জিৎ রাজ, এবার বলিউডেও বাংলার সন্মান তাঁর হাতে, পারবেন বাংলার নায়ক?

হাইকোর্টের পর্যবেক্ষণ, হনুমান জয়ন্তীর সময়ে যে ধরনের অশান্তির কথা বলা হচ্ছে তাতে মনে হচ্ছে না রাজ্য পুলিশ একা হাতে পরিস্থিতি সামলাতে পারবে। তাই পাশের রাজ্য থেকে আধা সামরিক বাহিনী চাইতে পারে বাংলা। পাশাপাশি, হাইকোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে সমস্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে সেখানে হনুমান জয়ন্তীর মিছিল করা যাবে না। কোনও রাজনৈতিক নেতা শোভাযাত্রা নিয়ে বক্তব্য পেশ করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাজ্য পুলিশ একা পারবে না, হনুমান জয়ন্তী নিয়ে কি জানাল হাইকোর্ট
রাজ্য পুলিশ একা পারবে না, হনুমান জয়ন্তী নিয়ে কি জানাল হাইকোর্ট

রাজ্য পুলিশ একা পারবে না, হনুমান জয়ন্তী নিয়ে কি জানাল হাইকোর্ট

crpf
রাজ্য পুলিশ একা পারবে না, হনুমান জয়ন্তী নিয়ে কি জানাল হাইকোর্ট

জানা গিয়েছে, এখনও পর্যন্ত হনুমান জয়ন্তী উপলক্ষে রাজ্যজুড়ে মিছিলের ২ হাজার আবেদন জমা পড়েছে নবান্নে। এদিন রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টে জানানো হয়, রামনবমী, হনুমান জয়ন্তী সাধারণ উৎসবের মধ্যে পড়ে না। গত কয়েক বছরে বহু অপরিচিত সংগঠন অনুমতি চাইছে। রামনবমীর পর পরই দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রান্তে। হাওড়ার শিবপুর থেকে হুগলীর রিষড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হনুমান জয়ন্তীর সময়ে এমন কোনও অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ নিয়েছে লালবাজার।

nabnna
রাজ্য পুলিশ একা পারবে না, হনুমান জয়ন্তী নিয়ে কি জানাল হাইকোর্ট

কলকাতা পুলিশের পোর্টালে ফর্ম দেওয়া হবে। মিটিং, মিছিলের জন্য অনলাইনে আবেদন করতে হবে। সংস্থার নাম, সংস্থার তরফে যিনি আবেদন করবেন তাঁর নাম, ঠিকানা, যোগাযোগ নম্বর, মিছিলের তারিখ, মিছিল শুরু এবং শেষ হওয়ার সময়, মিছিল কোথা থেকে শুরু হয়ে কোন রাস্তা ধরে যাবে এবং কোথায় শেষ হবে তাও উল্লেখ করতে হবে ফর্মে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর