Amta Blast: আমতার বিস্ফোরণের মামলায় এনআইএকে পার্টি, নির্দেশ দিল হাই কোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাওড়ার আমতার চন্দ্রপুর বাজারের কাছে বোমা বিস্ফোরণের মামলায় এনআইএকে পক্ষ করতে হবে। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার আমতার বিস্ফোরণের মামলায় এনআইএকে পার্টি করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।

আরও পড়ুনঃ Saugata Roy: ড্রাগসের নেশা করত অতনু-অভিষেক, দাবি সৌগতর

উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি চন্দ্রপুরে তৃণমূলের পার্টি অফিসের কাছে একটি বোমা বিস্ফোরণ হয়। পাঁচদিন পর ২৮ তারিখ সেই বিস্ফোরণে আহত মহরম আলি নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এরপর গোটা ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন মৃতের বাবা।

আমতার বিস্ফোরণের মামলায় এনআইএকে পার্টি, নির্দেশ দিল হাই কোর্ট
আমতার বিস্ফোরণের মামলায় এনআইএকে পার্টি, নির্দেশ দিল হাই কোর্ট

অভিযোগ, মহরম আলির বাবা সরবত আলি সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন । সরাবত আলির অভিযোগ ছিল, তিনি বিরোধী রাজনৈতিক দলের সদস্য। তাই আমতার চন্দ্রপুর এলাকায় যেতে পারতেন না। ঘটনার দিন তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তাঁর ছেলেকে। সেখানে বোমা বাঁধা হচ্ছিল। সেখানেই বোমা ফেটে আহত হয় ছেলে, পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

সেই মামলায় এসপিকে পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এখানেই শেষ নয়, বারবার ঘটনায় পুলিশি অসহযোগিতার অভিযোগ তোলা হয়েছিল। সেই ঘটনায় আমতা থানার ওসিকে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি শম্পা সরকার। এরপর ঘটনায় একাধিক রিপোর্ট পেশ করা হয়েছিল।

আমতার বিস্ফোরণের মামলায় এনআইএকে পার্টি, জানিয়ে দিল হাই কোর্ট 

আমতার বিস্ফোরণের মামলায় এনআইএকে পার্টি, জানিয়ে দিল হাই কোর্ট 
আমতার বিস্ফোরণের মামলায় এনআইএকে পার্টি, জানিয়ে দিল হাই কোর্ট 

প্রশ্ন ওঠে এই ধরনের বিস্ফোরণের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট জমা দিতে হয়। এরপর কেন্দ্র সেই রিপোর্ট দেখে বিবেচনা করে সেই মামলা এনআইএ তদন্ত করবে কি না। সেই সিদ্ধান্ত অর্থাৎ এনআইএ তদন্তের সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্র। কিন্তু মামলাকারীর অভিযোগ, রাজ্য সরকারের তরফে কেন্দ্রের কাছে পাঠানো। তদন্তে ঢিলেমির অভিযোগ তুলে হাই কোর্টের কাছে তুলে ধরা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর