অভিষেকের কাছে পরাজিত ED, রুজিরাকে নিয়ে দুবাই যাত্রার অনুমতি দিল হাইকোর্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চোখের চিকিৎসা করাতে দুবাই যেতে পারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ED-র। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিদেশ যাত্রার আবেদন নাকচ করেছিল ইডি। সেই নির্দেশের উপরই স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক।

আরও পড়ুনঃ কেকে-র মৃত্যুতে লাগলো রাজনীতির রঙ, CBI তদন্ত চেয়ে শাহ কে চিঠি সৌমিত্র খাঁর

Shamim Ahamed Ads

আজ দুপুরেই সেই মামলার শুনানি ছিল। সেখানেই হাইকোর্ট জানিয়ে দেয়, অভিষেকের দুবাই যাত্রায় কোন সমস্যা নেই। বিচারপতি বিবেক চৌধুরী বলেন, ‘‘দুবাই থেকে অভিষেক পালিয়ে যেতে পারেন ইডির এই আশঙ্কা ভিত্তিহীন। অভিষেক কোথায় চিকিৎসা করাবেন সেটা তাঁর নিজস্ব ব্যাপার।’’

কলকাতা হাই কোর্ট অভিষেক বন্দোপাধ্যায়কে ৩ থেকে ১০ জুন সস্ত্রীক দুবাইয়ে চিকিৎসা করানোর অনুমতি দিয়েছে। তবে অভিষেককে বিমানের টিকিট, হোটেল, ফোন নম্বর, হাসপাতালের নাম ইডির কাছে জমা দিতে হবে। ইডির আইনজীবী এম ভি রাজু হাইকোর্টের বিচারপতিকে আশঙ্কার কথা শোনান। জানান যে, গরুপাচারকাণ্ডে অভিযুক্ত ফেরার বিনয় মিশ্র বর্তমানে দুবাইয়ে রয়েছেন। সেখানে তাঁর সাথে দেখা হতে পারে।

377181 abhishek

অভিষেকের কাছে পরাজিত ED, রুজিরাকে নিয়ে দুবাই যাত্রার অনুমতি দিল হাইকোর্ট।

অভিষেকের কাছে পরাজিত ED, রুজিরাকে নিয়ে দুবাই যাত্রার অনুমতি দিল হাইকোর্ট।
অভিষেকের কাছে পরাজিত ED, রুজিরাকে নিয়ে দুবাই যাত্রার অনুমতি দিল হাইকোর্ট।

ইডির আইনজীবীর প্রশ্ন, কেন ভারতের সেরা চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান ছেড়ে দুবাইতে তৃণমূল সাংসদকে চিকিৎসা করাতে যেতে হচ্ছে? পাল্টা অভিষেকের আইনজীবী সপ্তাংশু বসু বলেন, ‘‘আমি যে কোনও জায়গায় চিকিৎসা করাতে পারি তাতে অসুবিধা কী আছে? দুবাইয়ের পরিবর্তে সিঙ্গাপুরে যেতে পারি চিকিৎসা করতে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আমরা তদন্তে সব রকম সাহায্য করছি।’’

সওয়াল-জবাব শেষে বিচারপতি বিবেক চৌধুরী বলেন, ‘দুবাই থেকে অভিষেক অন্য কোথাও যেতে পারেন ইডির এই শঙ্কা কার্যত ভিত্তিহীন। কে কোথায় চিকিৎসা করাবেন সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। সাংসদের সঙ্গে একজনকে দুবাইতে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এতে ইডির অপত্তি থাকতে পারে না।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত