ভারতীয় মুসলিমদের বিপাকে ফেলবে সিএএ। সিএএ নিয়ে ফের তোপ দাগলেন মার্কিন সাংসদ। সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকার বিদেশ দপ্তর। কয়েকদিনের মধ্যে ফের তোপ দাগলেন মার্কিন সাংসদ।
আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডের পর প্রথম বসিরহাটে অভিষেক, পারবেন শাহজাহানদের তৈরি করা ‘সমস্যা’ মেটাতে?



আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, “গত ১১ মার্চ সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত। ভারতে কীভাবে এই আইন কার্যকর হবে, সেদিকে কড়া নজর রাখছি।



গণতন্ত্রের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম ধর্মীয় স্বাধীনতা আর সকল সম্প্রদায়ের সমানাধিকার”। অপর দিকে, গতকাল ডেমোক্র্যাট সাংসদ বেন কার্ডিন বিবৃতি দিয়ে জানান, “এই আইনের ফলে সমস্যায় পড়তে পারেন ভারতীয় মুসলিমরা।
মুসলিমদের বিপাকে ফেলবে সিএএ, ফের মন্তব্য করল বন্ধু আমেরিকা

মার্কিন সেনেটের আন্তর্জাতিক সম্পর্কের কমিটির চেয়ারম্যান হলেন কার্ডিন। ফলে তাঁর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ মার্কিন বিদেশনীতির ক্ষেত্রে”। উল্লেখ্য, সিএএর ফলে ভারতীয় মুসলিমরা নাগরিকত্ব যাবে না বলেই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তাঁর বক্তব্যের পরেও নিজেদের অবস্থান বদলাতে নারাজ আমেরিকা।







