CAA কখনও প্রত্যাহার নয়, স্পষ্ট জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Amit Shah: বিরোধীদের কথা উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছেন কোনভাবেই সি এ এ প্রত্যাহার করা হবে না।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘ চার বছরের অপেক্ষার পর অবশেষে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন বা সি এ এ। আর এই আইন কার্যকর হবার পর থেকেই দেশের রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়। বিরোধীরা একযোগে এই আইনের বিরোধিতা করতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন, শাসককে ‘বিঁধতে’ বসিরহাটে বাম প্রার্থী সেই নিরাপদ!

caa1 3

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টাইলিং এবং কেরালার মুখ্যমন্ত্রী বিজয়ন জানিয়ে দিয়েছেন তাদের রাজ্যে এই আইন কোনভাবেই কার্যকর হতে দেওয়া যাবে না। কিন্তু বিরোধীদের কথা উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছেন কোনভাবেই সি এ এ প্রত্যাহার করা হবে না।

amit 2

 

এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সিএএ কখনো প্রত্যাহার করা হবে না। ভারতের নাগরিকত্ব নিশ্চিত করার সার্বভৌম সিদ্ধান্ত এই আইন। আমাদের এই সিদ্ধান্তের সঙ্গে কখনো আপোষ করবো না “। এ দিন বিরোধীদের কড়া জবাব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,

CAA কখনও প্রত্যাহার নয়, স্পষ্ট জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

caa11

“বিরোধীরাও জানে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা নেই বললেই চলে। ইন্ডি জোট নিজেও জানে ওরা কখনও ক্ষমতায় আসবে না। বিজেপি সিএএ এনেছে, নরেন্দ্র মোদী সরকার এই আইন এনেছে। এই আইন প্রত্যাহার করা অসম্ভব। আমরা এই আইন নিয়ে দেশজুড়ে সচেতনতার প্রচার করব যাতে যারা এই আইন প্রত্যাহার করতে চায়, তারা কোনও সুযোগই না পায়।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত