সিএএ রুখতে মামলা দায়ের শীর্ষ আদালতে, আগামী ১৯ মার্চ শুরু শুনানি

CAA: সুপ্রিম কোর্টে জমা পড়েছে দুই শতাধিক আবেদন। সেই সব আবেদন শুনতে এবার সম্মতি জানাল সুপ্রিম কোর্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

১১ মার্চ ২০২৪। সারা দেশ জুড়ে কার্যকর হয়েছে সিএএ। অসংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার পর সারা দেশ জুড়ে কার্যত শোরগোল পড়ে গেছে। তিনটি প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের থেকে আসা অমুসলিম শরনার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে।

আরও পড়ুন: সিএএ কার্যকর নিয়ে চিন্তিত আমেরিকা ও জাতিসংঘ

caa1 5

যথারীতি লোকসভা নির্বাচনের আগে, বলতে গেলে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে এই আইন প্রণয়ন করা নিয়ে একটানা চলছে শাসক – বিরোধী তরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, কাউকে আমি ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না। আমি সামনে দাঁড়িয়ে যাব। এর পাল্টা কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, রাজনীতি করার অনেক বিষয় আছে। দয়া করে এই সিএএ নিয়ে রাজনীতি করবেন না।

caa3 2

একবার নাগরিকত্ব দেওয়া হয় গেলে তা আর প্রত্যাহার করা যাবে না।তাই সিএএ স্থগিতাদেশের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে জমা পড়েছে দুই শতাধিক আবেদন। সেই সব আবেদন শুনতে এবার সম্মতি জানাল সুপ্রিম কোর্ট। শুক্রবার ১৫ মার্চ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৯ মার্চ, মঙ্গলবার থেকে শুরু হবে এই মামলার শুনানি।

সিএএ রুখতে মামলা দায়ের শীর্ষ আদালতে, আগামী ১৯ মার্চ শুরু শুনানি

caa4

সূত্রের খবর, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ সহ একাধিক সংগঠনের তরফে মামলা করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী কপিল সিবাল জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জি জানিয়েছেন। ২০১৯ সালে এই আইন সংসদে পাশ হওয়ার পর থেকে একাধিক মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে।প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের বেঞ্চে চলবে এই মামলার শুনানি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর