নজরবন্দি ব্যুরো: সোমবার বিধানসভা শুরু হতেই গণ্ডগোল শুরু হয়। আজ সোমবার সকাল থেকেই বিধানসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। আর আজ কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের একবার বিধানসভায় মুখ খুলেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই বিধানসভা ওয়াক আউট করেন বিরোধী শিবিরের বিধায়করা।
কারণ এর আগেই বিজেপি জানিয়েছিল যে অধিবেশনে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে অধিবেশন বয়কট করবেন। তবে সেই বয়কটকে পাত্তা না দিয়েই আজ বিধানসভায় প্রথমে কেন্দ্রীয় বঞ্চনা এবং পরে স্বাস্থ্য সাথী নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। এদিন স্বাস্থ্য সাথী নিয়ে মুখ্যমন্ত্রী বলেন,

স্বাস্থ্যসাথী কার্ড ফেরাতে পারবে না হাসপাতাল বা নার্সিংহোম। অনেকক্ষেত্রেই হাসপাতাল এবং নার্সিংহোমগুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্বাস্থ্যসাথী ইস্যুতে। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে সরকারের কড়া অবস্থান এবং কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করেছেন সোমবার। জানিয়েছেন, কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনিক ভাবে, অভিযোগ বিবেচনার জন্য গড়া হয়েছে বিশেষ কমিশন।
তুমুল হই হট্টগোলের মধ্যে বিধানসভায় স্বাস্থ্য সাথী নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

একগুচ্ছ হাসপাতাল-নার্সিংহোমের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি জনিয়েছেন ইতিমধ্যে ৬৩ টি অভিযোগে নিষ্পত্তি ঘটানো হয়েছে্। রাজ্যের ২ কোটি ৪৪ লক্ষ ৭১ হাজার ৫৫৯ পরিবার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এসেছে।




