অবশেষে ৪ কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা BJP-র

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জল্পনা চলছিল চার কেন্দ্রে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ জানাতে কাঁদের প্রার্থী হিসেবে মনোনীত করবে তাঁরা। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। কোচবিহার দিনহাটা কেন্দ্রে বিজেপি প্রার্থী হলেন অশোক মন্ডল। উত্তর ২৪ পরগণার খড়দহ কেন্দ্রে প্রার্থী জয় সাহা। নদীয়ার শান্তিপুর নিরঞ্জন বিশ্বাস ও দক্ষিণ ২৪ পরগণার গোসাবা প্রার্থী করা হল পলাশ রাণাকে ।

আরও পড়ুনঃ দিলীপ কে বর্ণপরিচয় উপহার দিতে চেয়েছিলেন, দিদির সামনে ভুলে ভরা গান গাইলেন বাবুল!

আগামী ৮ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তৃণমূল ও সিপিএম আগেই প্রার্থী ঘোষণা করেছিল এবার বিজেপিও তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করায় কার্যত সব দলেরই প্রাথমিক প্রস্তুতি শেষ বলেই মনে করেছে রাজনৈতিক মহল। ওপর দিকে এই ৪ কেন্দ্রের জন্য রাজ্য বিজেপির তরফে হাইপ্রোফাইল নির্বাচনী কমিটি তৈরি করে দেওয়া হয়েছে।

অবশেষে ৪ কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা BJP-র
অবশেষে ৪ কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা BJP-র

দিনহাটা কেন্দ্রের পর্যবেক্ষক করা হয়েছে নিশীথ প্রামাণিককে। সহকারী পর্যবেক্ষক করা হয়েছে অফর সাংসদ জয়ন্ত রায়কে। এছাড়াও ১ জনকে ইনচার্জ এবং ১০ জনকে সহকারী ইনচার্জ করা হয়েছে। শান্তিপুর কেন্দ্রে পর্যবেক্ষক করা হয়েছে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে। সহকারী পর্যবেক্ষক ১ জন, ইনচার্জ একজন এবং সহকারী ইনচার্জ করা হয়েছ ছয়জনকে।

অবশেষে ৪ কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা BJP-র

খড়দহ কেন্দ্রের পর্যবেক্ষক করা হয়েছে অর্জুন সিংকে। ইনচার্জ দুজন এবং সহকারী ইনচার্জ করা হয়েছে পাঁচজনকে। গোসাবা কেন্দ্রের পর্যবেক্ষক করা হয়েছে সাংসদ জ্যোতির্মস সিং মাহাতকে। ইনচার্জ একজন এবং সহকারী ইনচার্জ করা হয়েছে পাঁচজনকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর