11th ফেব্রুয়ারি, 2026 (বুধবার) - 7:37 পূর্বাহ্ন
17 C
Kolkata

Gadar 2: ‘দুটো কিনলে, দুটো ফ্রি’, লাভের অঙ্ক তুলে নিতে বড় ঘোষণা করল ‘গদর ২’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসের ১১ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ছবি ‘গদর ২’। সেই ছবি বক্স অফিসে দারুন ব্যবসা করেছে তা বলার অপেক্ষা রাখেনা। গদর ২ বক্স অফিসে নয়া ইতিহাস গড়েছে। এমনকি পাঠান সিনেমার রেকর্ডও ভেঙ্গে দিয়েছে ছবিটি।

আরও পড়ুনঃ ‘সব লোকদেখানো’ সৃজলা-দেবচন্দ্রিমার বন্ধুত্ব ঘিরে শুরু জোর সমালোচনা

এবার লাভের অঙ্ক তুলে নিতে বড় ঘোষণা করা হল ছবি নির্মাতাদের তরফ থেকে। আজ রাখি বন্ধন উৎসব। তাই সেই উপলক্ষে বিশেষ অফার ‘দুটো কিনলে, দুটো ফ্রি’। আশা করা যাচ্ছে এই অফার লুটে নেবেন দর্শকমহল। ফলে প্রেক্ষাগৃহের সিটও ভরতে পারে ফের এমনটাই আশা করা হচ্ছে। ফলে লাভের অংকটাও কিছুটা বাড়তে পারে।

images 2 14

তবে আরও একটি সুখবর হচ্ছে এই অফার শুধু মাত্র আজকের দিনের জন্য নয় বরং মোট সাত দিনের জন্য এই অফার থাকবে। এই সাত দিনের মধ্যে আপনি যেকদিন দুটি টিকিট কিনবেন তার সাথে আরও দুটি টিকিট বিনামূল্যে পেয়ে যাবেন।

‘দুটো কিনলে, দুটো ফ্রি’, ‘গদর ২’ এর রাখি অফার

images 1 18

ইতিমদ্যে এই ছবি ৫০০ কোটি ঘরে তুলে ফেলেছে। ছবিটির প্রথম পর্ব তৈরি হয়েছিল ২০০১ সালে। সেই সময়ও ছবিটি বক্স অফিসে বেশ দাপিয়ে বেরিয়েছিল। ফের ২২ বছর পর ছবির দ্বিতীয় পর্ব নিরাশ করেননি অনুরাগীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading