Tollygossip: ‘সব লোকদেখানো’ সৃজলা-দেবচন্দ্রিমার বন্ধুত্ব ঘিরে শুরু জোর সমালোচনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নায়িকারা যে কখন কার সাথে বন্ধুত্ব করে। কখন কার সাথে শত্রুতা করে তা সত্যিই বোঝা মুশকিল। তাদের বন্ধুত্ব দর্শকমহলে বেশ সমালোচিত। এবার সামনে এলো সৃজলা এবং দেবচন্দ্রিমার নতুন বন্ধুত্বের খবর। যা নিয়ে ইতিমধ্যেই শুধু হয়ে গেছে জোর সমালোচনা। এমনকি তাদের দিকে ধেয়ে এসেছে কটাক্ষের ঝড়।

আরও পড়ুনঃ স্নেহালের সাথে গোয়া যাওয়ার ঘটনা নাকি সম্পূর্ণ ভুয়ো! নিজের মুখে জানালেন নবনীতা

সম্প্রতি দেবচন্দ্রিমার তার সামাজিক মাধ্যমগুলিতে সৃজলার সাথে বেশ কিছু ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, সম্ভবত একটি ছোটও বারান্দার চারপাশটা কাঁচ দিয়ে ঘেরা। বাইরে একাধিক সবুজ গাছপালা। তারই মাঝে রয়েছে একটি সুন্দর সাদা দোলনা। সেখানেই বসে রয়েছেন দুই অভিনেত্রী।

1693311885 srijla 1

ছবি দেখে মনে হচ্ছে যেন তাদের মধ্যে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব। যদিও এই প্রথমবার তাদের একসঙ্গে কথাও দেখা গেল। কিন্তু কীভাবে তাদের বন্ধুত্ব হল সেই কথা এখনও সামনে আসেনি। ফলে দর্শকদের মনে বেশ কৌতূহল সৃষ্টি হচ্ছে। কারন তারা কখনই একসঙ্গে কোন কাজ করেননি। ফলে একাধিক প্রশ্ন উঠছে তাদের বন্ধুত্ব নিয়ে।

‘সব লোকদেখানো’ কটাক্ষের শিকার সৃজলা-দেবচন্দ্রিমা

1609146795 5fe9a1ab2314b debchandrima singha roy as charuশুধু তাই নয় তাদের এত কম সময়ে এত ঘনিষ্ঠ বন্ধুত্ব দেখে একাধিক মন্তব্য ধেয়ে আসছে তাদের দিকে। অনেক নেটিজেনরা লিখেছেন ‘‘এগুলো সব ন্যাকামি।’’ কেউ কেউ আবার লিখেছেন ‘‘এদের আবার বন্ধুত্ব হল কবে? আবার কেউ লিখেছে নায়িকাদের যে কখন কার সঙ্গে ভাব হয় বোঝা যায় না৷’’ আবার অনেকে তো বলেই ফেললেন “এগুলো সব লোকদেখানো।’’। তবে এই প্রসঙ্গে দুই অভিনেত্রীর মধ্যে দুজনেই নীরব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত