এ লড়াই জিততে সাড়া আসছে ডাকলে, রাতে খাবারও খেয়েছেন বুদ্ধবাবু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এ লড়াই জিততে সাড়া আসছে ডাকলে, ঝিমুনি থাকলেও জ্ঞান আছে। আপাতত ঠিক আছে রক্তে শর্করার মাত্রাও। বেশ কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হলেও তাঁর জেদের কাছে হেরে গিয়ে বাড়িতেই চিকিৎসা করানো হচ্ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তবে সোমবার রাত থেকেই শারীরিক অবস্থার অবনতি এবং গতকাল সকালে আচমকা অক্সিজেন লেভেল ৮০ তে নেমে যাওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

আরও পড়ুনঃ একদিনের স্বস্তির পর দেশে ফের বাড়লো করোনা সংক্রমণ, বাড়লো মৃত্যু

অন্যদিকে একই দিনে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন স্ত্রী মীরা দেবী। কয়েকদিন আগে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও কাল বুদ্ধবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই ফের প্যানিক অ্যাটাক আসে মীরা দেবীর। ঝুঁকি না নিয়ে তাঁকেও তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। যে হাসপাতালে বুদ্ধবাবু ভর্তি আছেন সেখানেই তার পাশে ভর্তি আছেন মীরা দেবী।

তবে গতকাল রাত থেকেই কিছুটা ভালো আছেন বুদ্ধবাবু। তাঁর চিকিৎসার জন্য যে ৬ জনের মেডিক্যাল টিম গঠিত হয়েছে তাঁরা জানিয়েছিলেন সিওপিডির সমস্যা নতুন নয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তবে করোনা কাল এবং ছত্রাক সংক্রমন সবদিক ভেবেই চিকিৎসা চলছে তাঁর। রাতের দিক থেকেই নিয়ন্ত্রণে আছে সুগার।

এ লড়াই জিততে সাড়া আসছে ডাকলে, চিকিৎসায় ইতিমধ্যে রেমডেসিভির ইঞ্জেকশন দেওয়া হয়েছে বুদ্ধবাবুকে। বাইপ্যাপের সাহায্যে অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। আজ সকালের খবর অনুযায়ী অক্সিজেন স্যাচুরেশন গতকালের থেকে বেড়েছে বেশ খানিকটা, ৮০ থেকে বেড়ে এখন ৯৬। হার্টের গতি প্রতি মিনিটে ৫৬। খাবারও খেয়েছেন কাল রাতে। একটু ঝিমুনি ভাব থাকলেও জ্ঞান আছে, ডাকলে সাড়াও দিচ্ছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন