ফের শ্যুট আউট ব্যারাকপুরে! উত্তপ্ত শিল্পাঞ্চল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের শ্যুট আউট ব্যারাকপুরে; এবার ইচ্ছাপুরে গুলিবিদ্ধ হলেন তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের দেওর! বুধবার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তাঁকে। ইছাপুরের মায়াপল্লির বাসিন্দা, নাম, নেপাল দাস, বয়েস ৪৮ বছর। উত্তর ব্যারাকপুর পুরসভার দু’নম্বর ওযার্ডের তৃণমূল কাউন্সিলর চম্পা দাসের দেওর হলেন নেপাল দাস।

আরও পড়ুনঃ ফের শ্যুট আউট ব্যারাকপুরে; এবার খুন তৃণমূল কাউন্সিলরের দেওর!

ফের শ্যুট আউট ব্যারাকপুরে; ঠিক কি ঘটনা? স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন নেপাল। আচমকাই তিনজন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলি লাগে তার। ঘটনাস্থলেই মৃত্যু হয় নেপালের। পরে পালানোর সময় কাছেই দাঁড়িয়ে থাকা একটি গাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়ে দুষ্কৃতীরা। আহত হন সেই গাড়ির চালক। খুনের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক অনুমানে মনে করা হচ্ছে সমাজ বিরোধীদের গোষ্ঠী সংঘাতেই এই খুন।

দুপুরের পর এই ঘটনা ঘটলেও সন্ধে পর্যন্ত নেপাল খুনে কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। উল্লেখ্য, তৃণমূল বিধায়ক বিকাশ বসু খুনে অন্যতম অভিযুক্ত ছিল নেপাল। স্থানীয়রা জানিয়েছেন নেপাল ও গোপাল, দুভাই সিপিএম জমানায় নোয়াপাড়া, ভাটপাড়ার ত্রাস ছিল। একাধিক খুন সহ বিভিন্ন অপরাধমূলক কাজে বারবার নাম জড়ায় তাদের। প্রসঙ্গত, বিকাশ বসু খুনের মামলায় নেপালদের সঙ্গে জেলে যেতে হয়েছিল অর্জুন সিংকে। যদিও পরে অর্জুন ওই মামলায় জামিন পান। 

গোপালের মৃত্যুর পর তাঁর স্ত্রী পুরসভার ভোটে দাঁড়িয়ে নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। পরে তিনি তৃণমূলে যোগ দেন। গত জুলাইয়ে বাড়ির সামনে তিনিও গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছিল তৃণমূল। সূত্রের খবর সিপিএম জমানায় তড়িৎ তোপদারের হয়ে ভোট করাত দুভাই। পরে জমানা পরিবর্তন হতে তাঁরা তৃণমূলের দরজায় আসে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন