নজরবন্দি ব্যুরোঃ “নিজের নিদ্রাভঙ্গ করুন,মহিলাদের সুরক্ষা দিতে আপনি সম্পূর্ণ ব্যার্থ” ,মোদীকে নিশানা করে ফের বিস্ফোরক নুসরত । দেশে ঘটে চলা একের পর এক গনধর্ষণ ও খুনের ঘটনাই চিন্তিত গোটা দেশ। সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরসে দলিত নাবালিকার নারকীয় ধর্ষণ ও হত্যার ঘটনায় শিউড়ে উঠেছে গোটা দেশ। প্রতিবাদের ঝড় বয়ে যায় দেশের সর্বত্র। তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান তীব্র আক্রমন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে ঘটনাগুলির জন্য আঙ্গুল তলেন। দশ দিন আগে ফের এক ঘটনা।ফের কাঠগড়ায় যোগীর উত্তরপ্রদেশ।রাম রাজ্য যেন ধর্ষণ রাজ্য হয়ে উঠছে।এবার ঘটনার কেন্দ্র আলীগড়।
আরও পড়ুনঃআপনার কি ক্রেডিট বা ডেবিট কার্ড আছে? তাহলে জেনে নিন এই নতুন নিয়ম।


যেখানে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করে ১৫ বছরের এক নাবালক।গত পরশু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হার স্বীকার করে ছোট্ট সিশুতি।তারপরেই ক্ষোভে ফেটে পরে টুইটারে মোদীর দিকে তীব্র আক্রমন সানান নুসরত।নরেন্দ্র মােদীকে ফের কটাক্ষ করে টুইট করলেন তিনি। টুইটে তিনি লিখেছেন, “আমি অত্যন্ত বিক্ষুব্ধ, বিরক্ত। মাত্র ছয় বছর বয়স ছিল মেয়েটির। শ্রী নরেন্দ্র মােদী জী দয়া করে এবার নিদ্রাভঙ্গ করুন নিজের।
দেশের মেয়েদের রক্ষা করতে গিয়ে ক্রমাগত ব্যর্থ হচ্ছেন আপনি। মহিলাদের এ কী অবস্থা হচ্ছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। কেন এখনও নিরব আপনি।”নুসরতের এই মন্তব্যে ফের ঝড় উঠেছে সােশ্যাল মিডিয়ায়।সম্প্রতি টুইটারে সম্বিত পাত্রের টুইটের জবাব দেন নুসরত।
“নিজের নিদ্রাভঙ্গ করুন,মহিলাদের সুরক্ষা দিতে আপনি সম্পূর্ণ ব্যার্থ” ,মোদীকে নিশানা করে ফের বিস্ফোরক নুসরত । সম্বিত পাত্র টুইটারে লেখেন, “উত্তরপ্রদেশে এসব কী ঘটে চলেছে। প্রতিটি জায়গায় ধর্ষণের খবর।আর সহ্য করা যাচ্ছে না।” এই টুইটের জবাবে নুসরত লেখেন, “অবশেষে কেউ তাে সাংঘাতিক সত্য স্বীকার করল। আপনি কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীকে, দলিত এবং দেশের মহিলাদের বিরুদ্ধে হওয়া অবিচার,অপরাধের জন্য দায়ী করছেন না। নিজের গুরুকে প্রশ্ন করতে কোথায় নিষেধাজ্ঞা রয়েছে আপনার।” নুসরতের এই টুইট যে কোনও বিস্ফোরনের চেয়ে কোনও অংশ কম নয় তা টুইটারে শুরু হওয়া যুদ্ধের থেকে প্রমাণিত।এখন দেখার দেশের “চৌকিদার” মোদীজি এই নৃশংস ঘটনার কি ব্যাবস্থা নেন।









