বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিষ্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশে এয়ার বেজ বানানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে কোন দেশ এই প্রস্তাব দিয়েছে, সেটি উল্লেখ করেননি প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ভোট-আবহে খুনের হুমকি সোমনাথ শ্যামকে! পুলিশের দ্বারস্থ তৃণমূল বিধায়ক

চলতি বছরের শুরুর দিকেই পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। তাঁর দল আওয়ামি লিগ একচেটিয়া ভাবে নির্বাচনে জয় পায়। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচন বয়কট করেছিল।

আর নির্বাচনে জেতার প্রায় পাঁচমাস পরে তাঁর এই বিস্ফোরক দাবি নিয়ে তোলপাড় গোটা উপমহাদেশ। বৃহস্পতিবার ২৩ মে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ১৪ দলীয় জোটের এক বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ ভেঙে অন্য দেশ গড়ার চক্রান্ত চলছে, হাসিনার মন্তব্যে তোলপাড় গোটা উপমহাদেশ

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের ওপর অনেকেরই নজর রয়েছে। বহুকাল আগে থেকেই এই অঞ্চল দিয়ে বাণিজ্য হয়ে আসছে। এই এলাকা নিয়ে কোনও বিতর্ক বা দ্বন্দ্ব নেই। আমি সেটা হতেও দেব না। আর তাদের চোখে এটা আমার আরও একটি বড় অপরাধ।’



