চলচ্চিত্র উৎসবে বাদ ‘ডিকশনারি’, ‘রাজনৈতিক কারণ’ জানালেন ব্রাত্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৫২ তম গোয়া আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ছিল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরিচালিত ছবি ‘ডিকশনারি’। কিন্তু শুরুর আগেই চলচ্চিত্র উৎসবে বাদ পড়ল ‘ডিকশনারি’। গোটা ঘটনার পিছনে রয়েছে ‘রাজনৈতিক কারণ’। বিষয়টি হাস্যকর এমনটাই দাবী ব্রাত্যর।

আরও পড়ুনঃ জল্পনার অবসান, পদ্ম ছেড়ে ঘাস ফুলে শ্রাবন্তী

২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে গোয়া আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৮ তারিখ অবধি। সেই চলচ্চিত্র উৎসবে প্যানোরোমা ফিচার বিভাগে মনোনীত হয়েছিল ‘ডিকশনারি’। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নুসরত জাহান এবং আবীর চট্টোপাধ্যায়।

২২ তারিখ সকাল ১০ টা নাগাদ গোয়ায় ছবিটির স্ক্রিনিংয়ের কথা ছিল ছবিটির। এমনকি পরিচালক এবং প্রযোজককে চিঠি পাঠানো হয়েছিল।  কিন্তু পরে তা সরিয়ে নেয় কর্তৃপক্ষ। ঘটনার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে জানিয়েছেন পরিচালক ব্রাত্য বসু।

কেন চলচ্চিত্র উৎসবে বাদ ‘ডিকশনারি’? ফিল্ম অ্যাপলিকেশনে ব্রাত্য বসুর নামের বানান ভুল থাকার কারণেই বাদ পড়েছে এই ছবি। এরপরেই প্রযোজক ফিরদৌস হাসানকে ফোন করে জানানো হয় তাঁর প্রযোজনা সংস্থার যেকোনও ছবি দেখাতে দেওয়া হবে। তবে ‘ডিকশনারি’ দেখানো সম্ভব নয়।

চলচ্চিত্র উৎসবে বাদ ‘ডিকশনারি’, ক্ষোভ ব্রাত্যর

চলচ্চিত্র উৎসবে বাদ 'ডিকশনারি', ক্ষোভ ব্রাত্যর 
চলচ্চিত্র উৎসবে বাদ ‘ডিকশনারি’, ক্ষোভ ব্রাত্যর

শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশনে নাম ভুল থাকার কারণেই ছবি বাদ পড়া খুব হাস্যকর। আমাকে ওরা যত মেইল করেছে সব জায়গাতেই নামের বানান ঠিক ছিল। এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক কারণেই এই ছবি বাদ পড়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন পরিচালক ব্রাত্য বসু।

অন্যান্য বাংলা ছবিগুলির মধ্যে রয়েছে এসআরএফটিআইয়ের শর্মিষ্ঠা মাইটি এবং রাজদীপ পাল পরিচালিত ‘কালকক্ষ’। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিযান’। পরিচালক সত্রাবিত পালের নিতান্তই সহজ সরল। আরও একটি বাংলা ছবি ‘মাণিকবাবুর মেঘ’ এবার মনোনিত হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়াতে। প্যানোরোমা বিভাগের ২৫ টি ছবির মধ্যে ৫ টি ছিল বাংলা ছবি। কিন্তু বাদ পড়ল ব্রাত্য বসুর ‘ডিকশনারি’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত