নজরবন্দি ব্যুরোঃ আগামী ৫ ই জানুয়ারি এবারের ইন্ডিয়ান সুপার লিগে হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে রয়কৃষ্ণার এটিকে মোহনবাগান। তবে তাঁর আগে যেন বাড়তি আত্মবিশ্বাস পেল সবুজ-মেরুন ব্রিগেড । বিশেষ করে দলের ফিজিয়ান তারকা রয়কৃষ্ণা। যদিও গতবারের মত এবছর খুব একটা ফর্মে নেই এই গোলমেশিন, তবে নতুন বছরে নতুন ছন্দে সকলের সামনে ধরা দেবেন এই তারকা এমনটাই মনে করছেন অনেকে।
আরও পড়ুনঃ ঘাসফুল থেকে ঝড়তে চলেছে মৌসম-লেবু, ডালুর বক্তব্য ঘিরে জল্পনা


তবে গতবারের তুলনায় এবার গোলের সংখ্যা কম থাকলেও বেশ কয়েকটি ম্যাচে দলকে গোল পাইয়ে দিতে সাহায্য করতে দেখা গিয়েছিল এই তারকা কে। যারফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে সবুজ-মেরুন শিবির। তবে এসবের মধ্যেই নতুন বছরে নতুন পালক সামিল হল তাঁর মুকুটে জানা গিয়েছে এবার ওশিয়ানিয়া ফুটবল কনফেডারেশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন রয়কৃষ্ণ। যা প্রকাশ্যে আসার পর থেকেই খুশির আমেজ দেখা দিয়েছে তাঁর অনুরাগীদের মধ্যে।
এবার ব্র্যান্ড অ্যাম্বাসাডর! মুকুটে নয়া পালক এই সবুজ-মেরুন তারকার

এখানেই শেষ নয় জানা গিয়েছে আসন্ন উইণ্ডোয় নাকি এটিকে মোহনবাগান শিবিরে স্ট্রাইকার হিসেবে যোগদান করতে চলেছেন প্রাক্তন লাল-হলুদ তারকা ব্রাইট এনবাখারে। বিগত কয়েকমাস ধরে চেন্নাইয়িন এফসি কিংবা ফের এসসি ইস্টবেঙ্গলে আশার কথা থাকলেও শেষ পর্যন্ত নাকি সবুজ-মেরুনের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে এই তারকার। তাই সমস্ত কিছু ঠিক থাকলে এই মাসের শেষের দিকেই দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।







