নানান সময় বিজেপি সরকারের সমালোচনা করতে দেখা গিয়েছিল তাঁকে। এমনকি একদিন আগেও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি মোদী-বিরোধী পোস্ট এক্স হ্যান্ডেলে শেয়ারও করেন তিনি। এবার মোদী-বিরোধী বলে পরিচিত অলিম্পিক পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিংহ লোকসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেস যোগ দিলেন বিজেপিতে।
আরও পড়ুন: চালসায় নিজের হাতে চা বানিয়ে খাওয়ালেন মুখ্যমন্ত্রী, শুনলেন শ্রমিক-সমস্যা


২০১৯ সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিজেন্দ্র সিংহ। কংগ্রেসের হয়ে ভোটেও দাঁড়ান দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্র থেকে। যদিও বিজেপির রমেশ বিধুরীর কাছে হেরে যান তিনি।

এবারের লোকসভা নির্বাচনেও তাঁকে টিকিট দিতে চেয়েছিল হাত শিবির। মথুরায় হেমা মালিনীর বিরুদ্ধে তাঁকে প্রার্থী করার কথাও ছিল। যদিও শেষ পর্যন্ত কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তারকা বক্সার।



২০২৩ সালে কুস্তিগিরদের সমর্থনে তাঁদের আন্দোলনে যোগ দিতে দেন বিজেন্দ্র সিংহ। সেই সময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ”যখন আমরা পদক জিতে ফিরে ফিরি তখন সাতদিনের মধ্যে প্রধানমন্ত্রী আমাদের বাড়িতে ডেকে চা খাওয়ান, ছবি তোলেন। কিন্তু আজ পদকজয়ীরা প্রতিবাদ করছেন, পদক ফেলে দিতে চাইছেন। কিন্তু প্রধানমন্ত্রী একবারও বলেননি যে পদক ফেলবেন না।”
মোদীর তীব্র সমালোচক হিসাবে পরিচিত ছিলেন, এবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে বক্সার বিজেন্দ্র!

অন্যদিকে, রাহুল গান্ধীরও ‘ভালো’ বন্ধু হিসাবে পরিচিত বিজেন্দ্র। ন্যায় যাত্রায় অংশও নেন তিন। হরিয়ানার জাঠ সম্প্রদায়ের ছেলে বিজেন্দ্র। তাঁর এই যোগদানে বিজেপি লাভবান হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।








