নজরবন্দি ব্যুরোঃ আজ সকালে একটি উড়ো ফোনে ঘুম ছুটেছে দিল্লি পাবলিক স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক সকলের। স্কুলের মধ্যেই নাকি রাখা রয়েছে বোমা। অজ্ঞাত ব্যক্তির এই তথ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড এবং সেনা। পুলিশবাহিনী চালাচ্ছে তল্লাশি।
আরও পড়ুনঃ ভারতের ‘সব থেকে নিরাপদ’ শহর কলকাতা! কিন্তু প্রতিনিয়ত সামনে আসছে অপহরণের খবর!


ঘটনাটি ঘটেছে জম্মুর দিল্লি পাবলিক স্কুলে। অজ্ঞাত ব্যক্তি স্কুলের এক কর্মীকে ফোন করে জানায়, সেখানে নাকি বোমা লুকনো রয়েছে। এই ঘটনাতেই আতঙ্ক ছড়িয়েছে শিক্ষক-অশিক্ষক কর্মীসহ পড়ুয়াদের মনে। এই ঘটনার পরেই কোন রকম গাফিলতি না করে স্কুল কর্তৃপক্ষ বম্ব স্কোয়াড এবং সেনা ও পুলিশের বাহিনী সকলকে ডেকে নিয়েছে। স্কুলের বাইরে ভেতরে এমনকি স্কুল লাগোয়া বিভিন্ন জায়গায় চলবে এই তল্লাশির কাজ। তদন্ত জারি রয়েছে বেশ কিছু জায়গায় ইতিমধ্যে তল্লাশির অভিযান চালানো হয়ে গিয়েছে। তবে এখনও অবধি কিছু পাওয়া যায়নি।

জম্মু কাশ্মীরের আরও একটি স্কুলে এর আগে বোমাতঙ্কের সৃষ্টি হয়েছিল। সেই সময় পুরো স্কুলটিতে তল্লাশি চালানো হয়। কিন্তু কিছুই পাওয়া যায়নি। সম্ভবত ফোনটি ভুয়ো ছিল। এই ঘটনাটিও ভুয়ো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।



‘দিল্লি পাবলিক স্কুলে বোমা রাখা রয়েছে’, আতঙ্কে পড়ুয়া থেকে শিক্ষক

শুধু স্কুলে বোমাতঙ্ক নয়, এর আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে খুনের হুমকি দেওয়া হয়েছিল। এই মুহূর্তে সেই তদন্তও চলছে। মুখ্যমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থা আরও জোরাল করা হয়েছে।







