বলিউডের ফ্লোরে একগুচ্ছ স্টার কিড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছর খানেক আগে জনপ্রিয় বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকেই বলিউড অভিনেতাদের স্বজন পোষণ নিয়ে সরব হয়ে ছিল নেটিজেনদের একাংশ। এক্ষেত্রে যথেষ্ট নিন্দিত হয়েছিলেন করন জোহার, ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল সাইট গুলিতে তাঁকে নিয়ে তৈরি হয় বহু অশ্লীল মীম।

আরও পড়ুনঃগোপনে বাগদান সেরে ফেলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা? কি বললেন মুখপাত্র

এমনকি তাঁকে  নিয়ে গঠন করা বেশ কয়েকটি প্রতিবাদী ভার্চুয়াল গ্রুপ।যারফলে বহুদিন নিজের সোশ্যাল মিডিয়া থেকে কমেন্ট সেকশন বন্ধ রাখতে বাধ্য হন করন জোহার।কিন্তু পরিস্থিতি ফের আগের যায়গায় আসতেই আবারও তারকা ছেলে-মেয়েদের আনাগোনা শুরু হয়েছে বলি পাড়ায়।

 

k 1

 

শোনা যাচ্ছে এবার অভিনয়ের জগতে পা দিতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা, তার পাশাপাশি এবার ডেবিট করতে চলেছেন শ্রীদেবী কন্যা খুশি কাপুর। সেই সঙ্গে দেখা যেতে পারে অমিতাভ বচ্ছনের  পৌত্র অগস্ত্য নন্দা কে। এছাড়াও গত মার্চ মাসেই নিজের প্রযোজনা সংস্থার জন্য সঞ্জয় কাপুরের মেয়ে সাইনা কাপুর কে বেছে নিয়ে ছিলেন করন ।

বলিউডের ফ্লোরে ফের নেপোটিজম

যারফলে বর্তমানে স্টারকিডে ছয়লা গোটা বলিউড জগত। তবে তাদের এই আনাগোনা যে সাধারন ও মধ্যবিত্ত ঘরের প্রতিভাবান ছেলে-মেয়েদের কাছে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে বিরাট বড় অন্তরায় তা বলাই চলে। তবে সময় বদলালেও যে বদলায়নি বলি পাড়ার উদীয়মান শিল্পী নির্মাণের পধতি তা বলাই চলে।

saina

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন