নজরবন্দি ব্যুরো: আগামী ১০ই ডিসেম্বর রয়েছে প্রাথমিকের টেট। আর সেই টেটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার জন্য ইতিমধ্যেই গতবার থেকেই বেশ কয়েক দফা পরিকল্পনা নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রের খবর নিরাপত্তা ব্যবস্থার অন্যতম পদক্ষেপ হিসেবে এবার পরীক্ষার্থীদের ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করতে চায় পর্ষদ।
আরও পড়ুন: পর পর একাধিক মামলায় ধাক্কার জের, হাইকোর্টের সরকারি আইনজীবীকে সরাল নবান্ন


পর্ষদ সূত্রে খবর আপাতত গোটাটাই পরিকল্পনা স্তরে রয়েছে। যদিও প্রাথমিকের টেটে যখন আবেদনপত্র নেওয়া হয়েছে তখন আধার কার্ডের কপিও নেওয়া হয়েছিল। সেই আঁধারে রয়েছে পরীক্ষার্থীদের ফিঙ্গারপ্রিন্ট। তার সঙ্গে সেই পরীক্ষার্থীদের অর্থাৎ আশা পরীক্ষার্থীদের ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখা হতে পারে।

অর্থাৎ এর মাধ্যমে আসল পরীক্ষার্থী না নকল পরীক্ষার্থী তা বুঝে যাবার আরও একটি উপায় বা পথ নিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর চলতি সপ্তাহের মধ্যেই পর্ষদ নিরাপত্তার ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নিতে চলেছে।


১০ই ডিসেম্বর প্রাথমিকের টেট, নকল পরীক্ষার্থী ধরতে নতুন পদ্ধতি আনতে চলেছে পর্ষদ

যদিও এই বিষয় নিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। অন্যদিকে কিভাবে পরীক্ষা কেন্দ্র গুলিতে প্রাথমিকের টেট আগামী ১০ই ডিসেম্বর নেওয়া হবে সেই বিষয়ে গাইডলাইন প্রস্তুতির কাজও শুরু করেছে পর্ষদ।








