নজরবন্দি ব্যুরো: ইলন মাস্ক(Elon Musk) টুইটার অধিগ্রহণের পর পুরোপুরি ভোল বদলাতে চলেছে। দুনিয়ার জনপ্রিয়তম এই মাইক্রো ব্লগিং সাইটে ভেরিফিকেশন ও মোডিফিকেশন পদ্ধতিতে সম্পূর্ণ রকম বদলের পথে। বেশ কিছু নতুন নিয়ম চালু হতে চলেছে টুইটারে। টুইটারে এবার থেকে ‘ব্লু টিক’তকমা পেতে বা বজায় রাখতে ২০ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রতি মাসে ১৬০০ টাকা। অর্থ খরচ করে সাবস্ক্রাইব করতে হবে।
আরও পড়ুন: কেবল ব্রিজ ভাঙার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২, আর্থিক সাহায্য ঘোষণা মোদীর


রিপোর্টে জানানো হয়েছে ৯০ দিনের মধ্যে Twitter Blue সাবস্ক্রিপশন না কিনলে অ্যাকাউন্ট থেকে ব্লু টিক হাপিশ হয়ে যাবে। রিপোর্টে জানানো হয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কর্মীদের এই কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন এলন।

গত সপ্তাহে টুইটার কিনে নেওয়ার প্রক্রিয়া শেষ করেছেন এলন মাস্ক (Elon Musk)। অধিগ্রহণের পরে মাস্ক জানান টুইটারে সব কোডারের মাথায় বসে রয়েছে ১০জন ম্যানেজার। কোম্পানির ভিতরে বিভিন্ন জটিল প্রক্রিয়া সরল করাই এখন লক্ষ্য এলনের। একই সঙ্গে টুইটার থেকে রোজগারের উপায় খুঁজতেও বসে গিয়েছেন মার্কিন ধনকুবের।
টাকা না দিলে টুইটার থেকে উঠে যাবে ব্লু টিক, মালিক বদলানোর পরই নিয়ম বদল



গত বছর এই ঐচ্ছিক প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে এসেছিল জনপ্রিয় মাইক্রো ব্লগিং ওয়েবসাইটটি। এই সাবস্ক্রিপশন কিনে Twitter ব্যবহারকারীরা একাধিক প্রিমিয়াম ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের গ্রাহকদের জন্য শুরু হয়েছে এই পরিষেবা। Android ও iOS অ্যাপ থেকে কেনা যাবে Twitter Blue।







