নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহে রক্ত সংকট মেটাতে আসরে নামল বাংলা পক্ষ।বাংলা পক্ষ হুগলি জেলা সংগঠনের উদ্যোগে রবিবার হুগলির উত্তরপাড়ায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কোরোনা আবহে রক্তের যে বিপুল সংকট আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, সেই সঙ্কটমোচনের উদ্দেশ্যে এটি বাংলা পক্ষর এক প্রয়াস। বাঙালির বিভিন্ন দাবি আদায় ব্যতীত সংগঠন সর্বদাই বঙ্গভূমি ও বঙ্গসমাজের কল্যানমুলক কাজকর্মে নিয়োজিত থাকে। আজকের রক্তদান শিবির তেমনই একটি উদ্যোগ।
আরও পড়ুনঃ করোনা প্রতিরোধে চাই পুষ্টি। রোগী পিছু দৈনিক ১৭৫ টাকা খাওয়ার খাতে বরাদ্দ মমতার।


বাংলা পক্ষর কথায়, উত্তরপাড়ায় যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তা অত্যন্ত সফলভাবে শেষ হয়েছে। সমবেত প্রচেষ্টায় বাংলা পক্ষ সর্বমোট ৩৮ ইউনিট রক্ত তুলে দিতে সমর্থ হয়েছে। বাংলা পক্ষর সদস্য, সহযোদ্ধা, সমর্থক ও সাধারণ বাঙালি এগিয়ে এসে এই প্রচেষ্টাকে সফল করার ব্যাপারে সহযোগিতা করেছেন।

করোনা আবহে রক্ত সংকট মেটাতে আসরে নামল বাংলা পক্ষ। উদ্যোক্তারা জানিয়েছেন “বাংলার একতা, সামাজিক দায়বদ্ধতা ও পরোপকারী মনোভাবের এক অনন্য নিদর্শন আজ রচিত হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে। এলাকার নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে আজ তা আমাদের মনে আশা জাগায়।
বাঙালি যুবসমাজের এই নিষ্ঠা আমাদের এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখায়। এ ছাড়া, যাদের কথা না উল্লেখ করলেই নয়, তারা হলেন আমাদের উত্তরপাড়ার সহযোদ্ধারা। ওনারা আজ কর্মসূচি পালনের ক্ষেত্রে যে দক্ষতার পরিচয় দিয়েছে, তার জন্য কোন প্রশংসা বা কৃতজ্ঞতাই যথেষ্ট নয়। বাংলা পক্ষ বাঙালির পাশে আছে, বাংলার পাশে আছে”


বর্তমান পরিস্থিতিতে বাংলার বিভিন্ন এলাকায় রক্তের আকাল দেখা দিয়েছে। রক্ত পেতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যাচ্ছে না, এই পরিস্থিতিতে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে সাধুবাদের দাবি রাখে। জানা গিয়েছে রাজ্যের সবকটি জেলা জুড়ে বাংলা পক্ষ রক্তদান শিবির করবে।







