নজরবন্দি ব্যুরোঃ ২১ শতকের যুগে প্রত্যেক মানুষই এখন সোশ্যাল মিডিয়া ছাড়া অচল। বেশ কিছুদিন আগে পর্যন্ত একটা বয়সের পর স্মার্ট ফোন ব্যাবহার করা শুরু করত ছেলে-মেয়েরা, কিন্তু করোনা মহামারির জন্যে সমস্ত কিছু অনলাইন হওয়ার কারণে এখন ছোটো থেকে বয়স্ক প্রত্যেইকেই ব্যাবহার করতে হয় স্মার্ট ফোন। আর আজকাল প্রায় সকলেই যোগাযোগের প্রাথমিক মাধ্যম হিসাবে WhatsApp ব্যবহার করেন। এমন স্মার্টফোন খুঁজে পাওয়া কঠিন যেখানে এই মেসেজিং অ্যাপ ইনস্টল নেই।
আরও পড়ুনঃ লাদাখে এলএসি বরাবর সামরিক ক্ষমতা বাড়াল ভারত, চিনকে রুখতে নতুন অস্ত্র ভারতীয় সেনার হাতে
WhatsApp ব্যবহারের সময় যে কোন ব্যক্তিকে ব্লক করা সম্ভব। কোন ব্যক্তির সঙ্গে চ্যাট করতে না চাইলে আপনিও WhatsApp-এ সেই ব্যক্তিকে ব্লক করতে পারবেন। কোন ব্যক্তিকে ব্লক করলে আর সেই ব্যক্তির সঙ্গে WhatsApp চ্যাট অথবা কল করতে পারবেন না। এছাড়াও দেখা যাবে না কোন স্ট্যাটাস আপডেট। কিন্তু সেটা যদি এখন থেকে সম্ভব হয়? প্রাক্তনকে এড়িয়ে চলতে চাইছেন, কিন্তু সুযোগ পেলেই হোয়াটসঅ্যাপে বিরক্ত করেন তিনি? দু’টি ছোট্ট ফন্দি জানা থাকলে এ বার হোয়াটসঅ্যাপে সহজেই এড়িয়ে চলতে পারবেন তাঁর সংশ্রব।

চাইলেই কাউকে ব্লক করে দেওয়া যায়। কিন্তু অনেক চাইলেও বুঝে যাওয়ার ভয়ে তাঁদের ব্লক করা যায় না। কিন্তু এ বার হোয়াটসঅ্যাপে আসতে চলেছে এমন একটি নয়া বৈশিষ্ট্য যা ব্যবহার করে কাউকে ব্লক করলেও বুঝতে পারবেন না তিনি। গ্রাহকদের গোপনীয়তার দিকটি সুরক্ষিত করতে ইতিমধ্যেই বেশ কিছু ব্যবস্থা রয়েছে হোয়াটসঅ্যাপে। প্রোফাইল পিকচার থেকে স্ট্যাটাস, সবই কিছু নির্দিষ্ট মানুষ দেখতে পাবেন, চাইলেই এমন ব্যবস্থা করা যায়।
কিন্তু এত দিন কোনও ব্যক্তি সরাসরি হোয়াটসঅ্যাপ খুললেই তাঁর নামের তলায় ‘অনলাইন’ লেখা আসত। মেটা কর্তৃপক্ষ জানিয়েছেন, অগস্ট মাসেই সেই ব্যবস্থাতে বদল আনছেন তাঁরা। এ বার কেউ না চাইলে আর অনলাইন লেখা দেখাবে না তাঁর নামের তলায়। ‘লাস্ট সিন অ্যান্ড অনলাইন’ নামক একটি বিকল্প বন্ধ করে রাখলেই চলবে। এ বার যদি আপনি এই ‘লাস্ট সিন অ্যান্ড অনলাইন’ বিকল্পে গিয়ে ব্যবস্থাটি বন্ধ করে রাখেন আর সঙ্গে প্রোফাইল পিকচারও লুকিয়ে ফেলেন, তবে কোনও মতেই অন্য দিকের মানুষটির পক্ষে বোঝা সম্ভব হবে না যে আপনি আদৌ তাঁকে ব্লক করেছেন কি না।
বুঝতে না দিয়েই করা যাবে ব্লক, দেখা যাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, কী ভাবে?

আর যদি কারও অজান্তে তাঁর স্ট্যাটাস দেখতে চান তবে নিজের ‘রেড রিসিপ্ট’ বন্ধ করে দিন। এতে কারও মেসেজ দেখলে তাঁর মেসেজের তলায় আসা টিক চিহ্নগুলি আর নীল হয় না। পাশাপাশি একই ভাবে এই অবস্থায় কারও স্ট্যাটাস দেখলেও তিনি বুঝতে পারেন না যে, আদৌ আপনি সেই স্ট্যাটাস দেখেছেন কি না।



