‘মুসলিমদের টিকিট দেবে না বিজেপি’, এমনটাই ঘোষণা মন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ‘মুসলিমদের টিকিট দেবে না বিজেপি’, এমনটাই জানালেন,কর্নাটকের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণমন্ত্রী কে এস ওয়ারাপ্পা। এদিন বেলাগাভি উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপির মন্ত্রী ওয়ারাপ্পা বলেন, “আমরা হিন্দু সম্প্রদায়ের থেকে যেকোনও গোষ্ঠীর সদস্যকে দলের টিকিট দিতে পারি।

আরও পড়ুনঃ কাশ্মীর নিয়ে ভূল অথ্য পরিবেশন, ভারত বিরোধী কাজ করার অভিযোগ OIC-এর বিরুদ্ধে

সম্ভবত লিঙ্গায়েত, কুরুবাস, ভোক্কালিগাস অথবা ব্রাহ্মণদের মধ্যেই কেউ প্রার্থী হবেন। কিন্তু কোনও মতেই মুসলিমদের প্রার্থী করা হবে না”। এর আগে গতবছর এপ্রিলেও এমনই বিতর্কিত মন্তব্য করেছিলেন, কর্নাটকের এই বিজেপি নেতা। তিনি বলেছিলেন, “মুসলিমদের বিজেপির উপর বিশ্বাস নেই।

তাই ওই সম্প্রদায়ের কাউকে প্রার্থী করা হবে না।” এছাড়াও এদিন কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন, “কংগ্রেস মুসলিমদের নিয়ে ভোট ব্যাঙ্কের রাজনীতির করে। কিন্তু টিকিট দেয় না।” আর তার এই বিতর্কিত মন্তব্যের পরই উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। আর তারপরেই এবিষয়ে কর্নাটকের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণমন্ত্রী কে এস ওয়ারাপ্পা বলেন, বিজেপির উপর মুসলিমরা আস্থা ও বিশ্বাস রাখলেই একমাত্র তাদের টিকিট দেওয়া হবে।

‘মুসলিমদের টিকিট দেবে না বিজেপি’, এখন প্রশ্ন একটাই যে এই ধরনের মন্তব্যে কি আদৌ গেরুয়া শিবিরের ভোট বাড়বে! ওয়ারাপ্পার মন্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপির কুরবা গোষ্ঠীর এক শীর্ষ নেতা বলেছেন, “টিকিট পাওয়া প্রসঙ্গে জেলার মুসলিম নেতা ইকবাল আনসারির প্রশ্নের প্রেক্ষিতেই ওই উত্তর দিয়েছেন মন্ত্রী”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন