কাশ্মীর নিয়ে ভূল অথ্য পরিবেশন, ভারত বিরোধী কাজ করার অভিযোগ OIC-এর বিরুদ্ধে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীর নিয়ে ভূল অথ্য পরিবেশন, অভিযোগ OIC-এর বিরুদ্ধে। ভারত বিরোধী কাজে পাকিস্তানকে সাহায্য করছে OIC, দাবী ভারত সরকারের। OIC (Organisation of Islamic Cooperation) মুসলিম দেশগুলির সবথেকে বড় সংগঠন হিসাবে পরিচিত। চলিতি মাসের ২৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত OIC দেশগুলির বিদেশমন্ত্রীদের ৪৭তম বৈঠক আয়োজিত হয়েছিল নাইজেরের রাজধানী নিয়ামে।

আরও পড়ুনঃ আগামীকাল থেকেই আপনার ‘দুয়ারে সরকার!’ কি কি সুবিধা পাবেন জানেন?

সেখানে উপস্থিত ৫৭টি সদস্য দেশের সংগঠন কাশ্মীর নিয়ে একটি প্রস্তাব পাশ করে। যে প্রস্তাবে দাবী করা হয়েছে, ভারত সরকার একতরফা ও অবৈধভাবে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করেছে। এবং ভারতের কাছে এই পদক্ষেপ তুলে নেওয়ার আর্জিও জানানো হয়েছে সংগঠনের তরফে। এর পরই OIC সংগঠনের বিরুদ্ধে সুর চড়ায় নয়াদিল্লী।

ভারতের বিদেশমন্ত্রক বিবৃতি-তে OIC-তে গৃহীত প্রস্তাবে যে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে তাঁর বিরোধীতা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এটা ভিষণ দূর্ভাগ্যের বিষয় যে OIC পাকিস্তানের পক্ষে কথা বলছে। এই সংগঠন দিনে দিনে ভারত বিরোধী এজেন্ডার মঞ্চ হয়ে উঠেছে। উল্লেখ্য, কিছুদিন আগেই OIC-এর বৈঠকে কাশ্মীর প্রসঙ্গে কোন আলোচনা হবে না বলেই জানা গেছিল।

কাশ্মীর নিয়ে ভূল অথ্য পরিবেশন, কিন্তু বৈঠকের প্রথম দিনেই কাশ্মীর প্রসঙ্গ তুলে ধরেন সৌদি আরব, তুরস্ক ও নাইজেরের বিদেশমন্ত্রী। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, OIC নিয়ন্ত্রিত হয় সৌদি আরবের নির্দেশে।অন্যদিকে মুসলিম দেশগুলির আধিপত্য দমিয়ে রাখার চেষ্টা রয়েছে রিয়াধ। এই দেশের প্রতিদ্বন্দী হয়ে উঠছে তুরস্ক। বিশ্লেষকদের মতে, OIC বৈঠকে সৌদি আরব কাশ্মীর প্রসঙ্গ না তুললেও তুরস্ক সেই কাজ অবশ্য করতো। তাঁদের মতে, পাকিস্তানের প্রতি সমর্থন নয়, মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ রাজনীতির জন্যই উঠে এসেছে বৈঠকে উঠে এসেছে কাশ্মীর প্রসঙ্গ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন