নজরবন্দি ব্যুরো: আগামীকাল থেকেই চালু হচ্ছে ‘দুয়ারে সরকার’। নাগরিক প্রকল্প এবং ১২ টি প্রকল্প সহ অভাব, অভিযোগ, সমস্যা শুনতে ১ ডিসেম্বর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত এই প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এই কর্মসূচীতে রাজ্যের সমস্ত পঞ্চায়েত এলাকায় ব্লকের পরিকাঠামো নিয়ে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আগামী দুমাস ধরে চারটি পর্যায়ের শিবির হবে।
আরও পড়ুনঃ আক্রমণের লক্ষ্য সেই অভিষেক! এবার ‘খোকাবাবু’ আখ্যা দিলীপের।
আর সেখান থেকে মোট ১২টি পরিষেবা সংক্রান্ত প্রকল্পের সুযোগ-সুবিধা ঘরের দুয়ারে হাতে হাতে পৌঁছে দেবে প্রশাসন। আর তাঁর সঙ্গে জনসাধারণের অভাব,অভিযোগ ও সমস্যার কথাও শুনবেন প্রশাসনের কর্মীরা। গত সপ্তাহে বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। সরকারি পরিষেবা ঘরে ঘরে এই পৌঁছাতেই চালু হচ্ছে এই কর্মসূচী। এমনকি বঞ্চনা-উপেক্ষার কথাও নির্দিষ্ট বয়ানে তা লিখে দিতে হবে। আর তার জন্য থাকবে ড্রপ বক্স।
আগামী দুইমাস ধরে এই কাজ সফল করতে, জঙ্গলমহল পুরুলিয়া জোরকদমে চলছে প্রস্তুতি। রবিবার এ নিয়ে জেলা প্রশাসনিক ভবনে বিডিও, মহকুমাশাসক ও অতিরিক্ত জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়। বৈঠক শেষে তিনি বলেন, “এই কর্মসূচি কীভাবে রূপায়ণ করতে হবে, তা ব্লক থেকে পঞ্চায়েত স্তরে বলে দেওয়া হয়েছে। মোট ১২ প্রকল্পের সুযোগ-সুবিধা আমরা শিবিরের মাধ্যমে সাধারণ মানুষজনের একেবারে ঘরের দুয়ারে পৌঁছে দেব। ইতিমধ্যেই এই কর্মসূচিকে ঘিরে মানুষজনের বেশ উৎসাহও দেখছি”।



