নজরবন্দি ব্যুরো: নজিরবিহীন দৃশ্য বিধানসভায়! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল বিধায়করা বিধানসভায় আম্বেদকরমূর্তির পাদদেশে ধর্না দিয়েছিলেন অমিত শাহের মেগা সমাবেশের দিন। আর শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা মাথায় ঘটি করে গঙ্গাজল নিয়ে আম্বেদকরমূর্তির পাদদেশ ধুয়ে দিলেন, যাকে রাজনৈতিক পরিভাষায় বলা হয় ‘শুদ্ধিকরণ’।
আরও পড়ুন: সমীক্ষা বলছে তেলেঙ্গানায় জিতবে কংগ্রেস, গণনার আগেই সরকার গড়ার প্রস্তুতি হাত শিবিরের


বুধবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে বঞ্চনা সমাবেশে উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিনই আবার গেরুয়া শিবিরের মেগা ইভেন্টের বিরোধিতা করে বিধানসভায় কালো পাঞ্জাবি পড়ে হাজির হন তৃণমূল বিধায়করা। কালো পাড়ের শাড়ি পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিধানসভার আম্বেদকরমূর্তির পাদদেশে প্রায় সারাদিন ধর্না দেন তাঁরা।
![]()
ধর্না শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, জাতীয় সংগীত গাইতে। ঠিক সেই সময় শুভেন্দু সহ বিজেপি বিধায়করা ‘চোর চোর’ স্লোগান দেন। যে কারণে জাতিয় সংগীত অবমাননার দায়ে ১১ জন বিজেপি বিধায়কের নামে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছে।



তৃণমূলের ধর্নায় ‘অপবিত্র’ আম্বেদকর মূর্তির পাদদেশ! গঙ্গাজল দিয়ে ধুয়ে শুদ্ধিকরণ অভিযান বিজেপির

এদিকে, শুভেন্দু অধিকারীর দাবি, চোরেরা বসে আম্বেদকর মূর্তির পাদদেশ অপবিত্র করেছে। তাই গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ প্রয়োজন। জানা গিয়েছে, শুভেন্দুর কথা শুনে দলের কেউ পলিথিনের জারে করে গঙ্গার জল আনেন। তার পর পিতলের কলসিতে ভরা হয়। সেই জল দিয়ে আম্বেদকর মূর্তির পাদদেশ ধোয়া হয়। এদিন আম্বেদকর মূর্তির পাদদেশ গঙ্গাজল দিয়ে ধুয়ে গামছা দিয়ে মুছে দেন বিজেপি বিধায়করা।







