‘আপনার সাথে একমত বালু দা’, জ্যোতিপ্রিয়র ‘মমতা দি সব জানেন’ দাবিতে বিস্ফোরক Sukanta Majumdar

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারির পর কেটে গিয়েছে এক সপ্তাহ। ইতিমধ্যেই রাজনৈতিক মহলে কাঁটাছেড়া শুরু হয়ে গিয়েছে। শুক্রবার ফের মুখ খোলেন ধৃত মন্ত্রী। দাবি করেন, ‘মমতা দি সব জানেন’। জ্যোতিপ্রিয়র এই দাবি ঘিরে শুরু হয়েছে বিরোধীদের আক্রমণ পর্ব। এসবের মধ্যেই টুইটে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন:ডেঙ্গিতে এগিয়ে বাংলা? মমতা প্রশাসনের ব্যর্থতা তুলে সরব সুকান্ত 

ঘটনা হল, শুক্রবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয়েছিল। সাংবাদিকের সামনে তিনি বলেন, ‘মমতা দি সব জানে ব্যাপারটা, পুরোটাই জানে। আমি মুক্ত, জেনে রেখে দিন, ইতিমধ্যেই আমি মুক্ত হয়ে গিয়েছি।” গাড়িতে উঠেও তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন।” একটি ভিডিও নিজের এক হ্যান্ডেলে শেয়ার করে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার লেখেন, ‘আমরা আপনার সাথে একমত বালু দা! তৃণমূল কংগ্রেসের স্বৈরাচারী শাসনের অধীনে রাজ্যের সমস্ত দুর্নীতি ও কেলেঙ্কারির সম্পর্কে জানেন বন্দ্যোপাধ্যায় জুটি।’

'আপনার সাথে একমত বালু দা', জ্যোতিপ্রিয়র 'মমতা দি সব জানেন' দাবিতে বিস্ফোরক Sukanta Majumdar

রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছিলেন সুকান্ত মজুমদার। ধৃত মন্ত্রী আদালত চত্বরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এনিয়ে বিজেপি সাংসদ বলেছিলেন, “জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ হয়ে পড়ছেন কারণ উনি বুঝতে পারছেন জেলে যেতে দেরী নেই। তবে আমি ওনার সুস্থতা কামনা করি। সাহসের সাথে তদন্তের মোকাবিলা করতে হবে। তথ্য প্রমাণ যা আছে তাতে আগামীদিনে জেলেই থাকতে হবে।”

'আপনার সাথে একমত বালু দা', জ্যোতিপ্রিয়র 'মমতা দি সব জানেন' দাবিতে বিস্ফোরক Sukanta Majumdar

কয়েকদিন আগেই দলীয় এক কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “বাংলায় যে গণহারে দুর্নীতি হয়েছে তার তদন্ত করতে গিয়ে ইডি সিবিআই হাঁপিয়ে যাচ্ছে। আপনি যেখানে ঢিল মারবেন, সেখানেই দুর্নীতি।” পাশাপাশি তৃণমূল পশ্চিমবঙ্গের সম্পত্তি লুঠ করে সাধারণ মানুষকে তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত করছেন বলেও অভিযোগ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি।

‘আপনার সাথে একমত বালু দা’, জ্যোতিপ্রিয়র ‘মমতা দি সব জানেন’ দাবিতে বিস্ফোরক Sukanta Majumdar

'আপনার সাথে একমত বালু দা', জ্যোতিপ্রিয়র 'মমতা দি সব জানেন' দাবিতে বিস্ফোরক Sukanta Majumdar
‘আপনার সাথে একমত বালু দা’, জ্যোতিপ্রিয়র ‘মমতা দি সব জানেন’ দাবিতে বিস্ফোরক Sukanta Majumdar

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত