করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বর্তমানে সাংসদ লোকসভার বিশেষ অধিবেশনে যোগ দেবার জন্য দিল্লিতেই রয়েছেন। জানা গেছে সংসদের অধিবেশনে যোগ দেবার জন্য গতকাল তিনি করোনা টেস্ট করান। আজ তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে দিল্লির সংসদের নিজস্ব কোয়াটারে হোম আইসোলেশনে আছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ প্রবীণদের জন্য সুখবর। বাড়ল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা।

এদিকে দিল্লি থেকে সাংসদ সুকান্ত মজুমদার জানান তিনি দিল্লি আসার আগে বালুরঘাট জেলা হাসপাতালে করোনা টেস্ট করিয়ে ছিলেন। সেখানে তার ও তার পিএ এর রিপোর্ট আসে নেগিটিভ। সুকান্তের কথায়, বালুরঘাট জেলা হাসপাতালে করোনা টেস্ট নেগেটিভ আসার পর দিল্লিতে গতকাল সংসদের অধিবেশনে যোগ দেবার জন্য এসে ১২ তারিখ সকালে করোনা টেস্ট করি। গতকাল গভীর রাত্রে এসএমএসের মাধ্যমে আমাকে জানানো হয় করোনা পজিটিভ হওয়ার খবর।

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। উল্লেখ্য সাংসদের শরীরে জ্বর, সর্দি বা অন্য প্রকারের তেমন কোন উপসর্গ নেই। তিনি এক বার্তায় একথা জানিয়ে বলেন এই কয়েকদিন যারা তারা সংস্পর্শ্বে এসেছেন তারা নিজেদের সাবধানে রাখুন। পারলে হোম আইসোলেশনে থাকবার চেষ্টা করুন বলে তিনি তার আবেদনে জানান। সাংসদ বর্তমানে দিল্লিতে নিজস্ব কোয়াটারে হোম আইসোলেশনে আছেন। দেখুন কি বললেন সাংসদ সুকান্ত মজুমদার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর