রাজ্যসভা থেকে বহিষ্কৃত বিজেপির শমীক! ঐক্যবদ্ধ কংগ্রেস-তৃণমূল

তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম বক্তব্য রাখার সময় তাঁকে লাগাতার বাধা দেওয়ার অভিযোগ শমীকের বিরুদ্ধে। এর আগে, তৃণমূলের আর এক সংসদ মমতাবালা ঠাকুর বক্তব্য রাখার সময়ও একই কাজ করে গিয়েছেন বিজেপি নেতা বলেও অভিযোগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যসভা থেকে বহিষ্কার হতে চলেছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য! শুরু হয়ে গেল জল্পনা। শুক্রবার সংসদে তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম বক্তব্য রাখার সময় তাঁকে লাগাতার বাধা দেওয়ার অভিযোগ শমীকের বিরুদ্ধে। এর আগে, আজ সকালেই তৃণমূলের আর এক সংসদ মমতাবালা ঠাকুর বক্তব্য রাখার সময়ও একই কাজ করে গিয়েছেন বিজেপি নেতা বলেও অভিযোগ। শমীক ভট্টাচার্যকে রাজ্যসভা থেকে বহিষ্কারের দাবিতে ঐক্যবদ্ধ কংগ্রেস এবং তৃণমূল। রাজ্যসভার স্পিকারের কাছে শমীককে বহিষ্কারের দাবি জানিয়ে সরব হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। এখন আগামী দিনে শমীক ভট্টাচার্যের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সংসদীয় কমিটি তা অবশ্য সময় বলবে।

এই মুহূর্তে চলছে বাজেট অধিবেশন। লোকসভা ও রাজ্যসভা উভয়কক্ষেই বিতর্কে অংশ নিচ্ছেন বিভিন্ন দলের সাংসদেরা। সেই রকমই বাজেট অধিবেশনে বক্তব্য রাখছিলেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। তিনি বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হন। সেই সময় তুমুল হইচই বাধে রাজ্যসভায়। কারণ সামিরুলের বক্তব্যের টানা বিরোধিতা করতে থাকেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। স্পিকার এই বাদানুবাদে মধ্যস্থতা করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। বরং আরও উত্তপ্ত হয় পরিস্থিতি।

এরপর সামিরুলের বক্তব্য শেষ হলে স্পিকারের অনুমতি নিয়ে একটি বিষয় উত্থাপনের কথা বলেন মল্লিকার্জুন খাড়গে। তৃণমূল এবং কংগ্রেস দুই দলের তরফে যৌথভাবে শমীক ভট্টাচার্যকে বহিষ্কারের দাবি জানানো হয়। কারণ, বিতর্ক চলাকালীন বিরোধী শিবিরকে ঠিকঠাকভাবে বক্তব্য রাখতেই দিচ্ছেন না বিজেপি নেতা! পাল্টা বিজেপির তরফে বলা হয়েছে, বিরোধীরাও এই একই কাজ করে চলেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর