নজরবন্দি ব্যুরোঃ গত কয়েক দিন ধরেই পাট শিল্পের দুরাবস্থা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেছে অর্জুন সিংকে। সরাসরি তোপ দেগেছেন কেন্দ্রিয় মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে। অর্জুনের মানভঞ্জনে মাঠে নামেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই পরিস্থিতিতে অর্জুনের তৃণমূলে ফেরা শুধু সময়ের অপেক্ষা ছিল। আজ সেই অপেক্ষার অবসান হল। অভিষেক বন্দোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিং।
আরও পড়ুনঃ ‘পরেশ তো ফেঁসে গেছে-পার্থও টেঁসে গেছে’, SSC দুর্নীতি কাণ্ডে নজিরবিহীন কটাক্ষ বামেদের।


গতকাল থেকেই কাচরাপাড়া, টিটাগড়ে অর্জুন সিং কে তৃণমূলে স্বাগত জানিয়ে পোস্টার পড়তে শুরু করেছিল।শনিবার কাঁচরাপাড়ায় তৃণমূলের একটি পোস্টার মেলে যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। একই পোস্টার পড়ে কাঁচরাপাড়া, জগদ্দল, শ্যামনগর সহ শিল্পাঞ্চলের একাধিক এলাকায়৷

নজরবন্দি পোর্টালে চলতি মাসের ১১ তারিখের একটি খবরে বলা হয়েছিল চলতিমাসের শেষ সপ্তাহেই তৃণমূলে ফিরবেন অর্জুন সিং। আর হাওয়া বলছিল আজ বিকেলেই ফুলবদল ঘটবে অর্জুন সিংহ। সেই মতই অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে তৃণমূলে যোগদান করলেন তিনি। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক। আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান, রাজ চক্তবর্তীরা।


নজরবন্দির খবরে সিলমোহর, অভিষেকের হাত ধরে তৃণমূলে প্রত্যাবর্তন অর্জুনের।

তবে তৃণমূলে যোগ দেওয়ার আগে তাজবেঙ্গল হোটেলে তৃণমূল নেতাদের সাথে বৈঠকে বসেন ব্যারাকপুরের বিধায়ক অর্জুন সিং। জানা গিয়েছে অর্জুনের তৃণমূলে ফেরা নিয়ে সবুজ সংকেত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে তাকে মানতে হবে একাধিক শর্ত। এ নিয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন, সেই তো ফিরলেন অর্জুন। না গেলেই পারতেন। শুধু শুধু গন্ডগোল হল। অশান্তি হল ভাটপাড়ায়।

উল্লেখ্য, তৃণমূলের নাম্বার ২ তথা সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় দলত্যাগীদের ফের দলে ফেরানো নিয়ে একাধিক শর্ত আরোপ করেছিলেন বেশ কিছুদিন আগেই। তাই তৃণমূলে যোগ দেওয়ার আগে সেই শর্তগুলি বুঝে নিয়ে তারপরেই তৃণমূল দ্বিতীয় ইনিংস শুরু করলেন দাপুটে সাংসদ অর্জুন সিং।







