নজরবন্দি ব্যুরোঃ ফের প্রকাশ্যে শালতোড়া বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির বিবাহবহির্ভূত সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় ফাঁস তাঁর সঙ্গে প্রেমিকের অন্তরঙ্গ মুহূর্তের ছবি। তাতে দেখা গিয়েছে, বিধায়ক চন্দনা বাউড়ি তাঁর প্রেমিক তথা গাড়িচালক কৃষ্ণ কুণ্ডুকে জড়িয়ে চুমু খাচ্ছেন।
আরও পড়ুনঃ দক্ষিনবঙ্গের আবহাওয়ায় উত্তরবঙ্গের পর্যটন শিল্পে নতুন জোয়ার
সম্প্রতি এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গাড়িচালক কৃষ্ণ কুন্ডুকে লুকিয়ে বিয়ে করেছেন বলে গত বছরের অগস্টে অভিযোগ উঠেছিল শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির বিরুদ্ধে। এ বার নতুন বিতর্ক চন্দনা ও কৃষ্ণকে ঘিরে।

চন্দনার সঙ্গে তাঁর অনেক দিনের প্রেম বলে সেই সময়ে দাবি তোলা কৃষ্ণই ফেসবুকে দু’টি ছবি পোস্ট করেছেন। সেই ছবিগুলিতে কৃষ্ণের সঙ্গে চন্দনাকেও দেখা যাচ্ছে। ঘনিষ্ঠ হয়েই রয়েছেন দু’জনে। চন্দনার স্বামী শ্রবণ বাউড়ি জানিয়েছেন,

‘কৃষ্ণ ছবি ফাঁস করে দেবে বলে বেশ কয়েকদিন ধরেই হুমকি দিচ্ছিল। আমি আর চন্দনা বারবার বারণ করেছিলাম। তবুও শোনেনি। কাল রাতে ও ফেসবুকে এই ছবি পোস্ট করেছে। ছবি নিয়ে আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করব। তিনি যেমন বলবেন, তেমনই করব।’

প্রেমিক-কে চুমু খাচ্ছেন বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি, ছবি ভাইরাল, ফের বিতর্ক
এদিকে কৃষ্ণর স্ত্রী রুম্পা কুণ্ডু সমস্ত ঘটনা শোনার পর বলেন, ‘ও যা পারে, করুক। আমি আর এই নিয়ে কিছু বলব না।’



