নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার বিকেলে কালীঘাটে যজ্ঞ করবেন তিনি। BJP-তে যোগ দেওয়ার প্রায়শ্চিত্ত! তারপর আগামী ৬ তারিখ ঘাসফুল শিবিরে যোগ দেবেন। এমনটাই ঘোষণা করলেন ত্রিপুরার সুরমা বিধানসভার বিজেপি বিধায়ক আশিষ দাস। এদিন আশিস দাস BJP-কে রীতিমতো তুলোধনা করে বলেন, ”মুখ এবং মুখোশ কোনটা বুঝে নিয়েছে মানুষ। ফলে মা মাটি মানুষকে সমর্থন করেছে তাঁরা।”
আর পড়ুনঃ আমার কাছে ১৯৫৬ ভোটে হেরেছেন, ভবানীপুর জয় নিয়ে মমতা কে খোঁচা শুভেন্দুর!


কদিন আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মন্তব্য আদালত অবমাননার সমান বলে অভিযোগ করেছিলেন এই বিজেপি বিধায়ক, ত্রিপুরা সিভিল সার্ভিস আধিকারিকদের সম্মেলনে গিয়ে সোজাসুজি আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে। সেই আশিস দাস এবার তৃণমূলের পথে। BJP-তে যোগ দেওয়ার প্রায়শ্চিত্ত যজ্ঞ করতে তিনি ত্রিপুরা থেকে আসছেন কালীঘাটে।
গতকাল ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ভটে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারাদিন টিভি চ্যানেলে সেই খব দেখেছেন বিধায়ক। মমতা দিদির জয়ের পরে উৎফুল্ল বিধায়ক আশিষ দাস বলেন, ”ইন্দিরা গান্ধির পর আবার একজন মহিলা প্রধানমন্ত্রী দেখতে চায় ভারত। বাঙালি হিসেবে বাঙালি প্রধানমন্ত্রী দেখতে চাই আমি নিজেও।”
BJP-তে যোগ দেওয়ার প্রায়শ্চিত্ত, কালীঘাটে যজ্ঞ করে তৃণমূলের ঝাণ্ডা হাতে নেবেন এই বিধায়ক!



আর মমতা বন্দোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী করার জন্যে তিনিও চান অভিষেক বন্দোপাধ্যায়ের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে। সুরমা বিধানসভার বিজেপি বিধায়ক এর মন্তব্যে আলোড়ন পড়েছে ত্রিপুরা জুড়ে। উল্লেখ্য, অভিষেক বন্দোপাধ্যায়ের ওপর হামলার দিনে এই বিধায়ক মন্তব্য করেছিলেন, “ত্রিপুরায় নাকি আইনের শাসন আছে। যদিও সেটা দেখা যাচ্ছে না। এখানে একেক জনের জন্য একেক রকম আইন রয়েছে। যেটা বাস্তব, তার সত্যতা তো আমাকে স্বীকার করতে হবেই। আমি কারও পক্ষপাতিত্ব করছি না।”







