কোচবিহার সার্কিট হাউসে রাজ্যপালকে ঘিরে ধরলেন বিজেপি নেতারা, বোস দিলেন অহিংসার আশ্বাস!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সমস্ত সূচি বাতিল করে শনিবার কোচবিহার পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর কোচবিহার সার্কিট হাউসে রাজ্যপালকে ঘিরে ধরলেন বিজেপি সহ অন্যান্য বিরোধী দলের নেতারা। এদিন রাজনৈতিক হিংসার শিকার মানুষদের সঙ্গে হাসপাতালে গিয়ে কথা বলার পাশাপাশি কোচবিহারের পুঁটিমারিতে মৃত বিজেপি কর্মী প্রশান্ত রায় বসুনিয়ার বাড়িতে গেলেন রাজ্যপাল। পঞ্চায়েত ভোটের আগে দিলেন অহিংসার আশ্বাস।

আরও পড়ুন: পঞ্চায়েতে তৃণমূলের প্রচারে ‘বাদ’ সায়নী! নেপথ্যে কারণ কি ইডির তলব?

পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট প্রকাশের সাথে সাথেই উত্তপ্ত রাজ্যের বিভিন্ন এলাকা। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১১ জনের। যার মধ্যে কোচবিহারে ২ জন মারা গিয়েছেন। বারবার হিংসার ঘটনা ঘটায় শিরোনামে এসেছে কোচবিহারের দিনহাটা। যে কারণেই আজ সব কাজ ফেলে তড়িঘড়ি কোচবিহার গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কোচবিহারে পৌঁছাবার সঙ্গে সঙ্গেই রাজ্যপালের সার্কিট হাউসে তাঁর সাথে দেখা করতে আসেন বিজেপি সিপিএম এবং কংগ্রেস প্রতিনিধিরা। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি বিধায়ক নিশীথ প্রামাণিক। যদিও এই গোটা বিষয়টিকে আমল দিতে নারাজ তৃণমূল। তাদের দাবি, তৃণমূলের নেতা-কর্মীরাও যথেষ্ট আক্রান্ত হয়েছেন।

কোচবিহার সার্কিট হাউসে রাজ্যপালকে ঘিরে ধরলেন বিজেপি নেতারা, বোস দিলেন অহিংসার আশ্বাস!

কোচবিহার থেকে রাজ্যপাল বলেন, ‘কোনোরকম অব্যবস্থা ও হিংসা বরদাস্ত করা হবে না’। পাশাপাশি তিনি এও বলেন, ‘কোচবিহার থেকে বারবার উদ্বেগজনক খবর আসছে। আমি আক্রান্তদের সঙ্গে দেখা করতে চাই। রাজভবনকে ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি’।

কোচবিহার সার্কিট হাউসে রাজ্যপালকে ঘিরে ধরলেন বিজেপি নেতারা, বোস দিলেন অহিংসার আশ্বাস!

রাজ্যপালের সঙ্গে দেখা করে আশাবাদী নিশীথ প্রামাণিকও। তিনি বলেন, ‘রাজ্যপাল আমাদের সমস্ত কথা শুনেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কার্যকরী পদক্ষেপ নেবেন বলেছেন। মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন, এই বিষয়ে বোস আশ্বাস দিয়েছেন’।

কোচবিহার সার্কিট হাউসে রাজ্যপালকে ঘিরে ধরলেন বিজেপি নেতারা, বোস দিলেন অহিংসার আশ্বাস!

কোচবিহার সার্কিট হাউসে রাজ্যপালকে ঘিরে ধরলেন বিজেপি নেতারা, বোস দিলেন অহিংসার আশ্বাস!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন