নজরবন্দি ব্যুরো: বাবুল সুপ্রিয় একজন নামকরা গায়ক হলেও বিজেপির প্রার্থী হিসেবে পরপর দুবার লোকসভায় জিতে সাংসদ হন। এবছর বিধানসভা ভোটে তিনি টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। ভোটে লড়তে বাবুল এবার যে হলফনামা দিয়েছেন, তাতে তাঁর সম্পত্তির পরিমাণ রীতিমতো চমকপ্রদ।
আরও পড়ুনঃ কত সম্পত্তির মালিক তৃণমূলের তারকা প্রার্থী কাঞ্চন মল্লিক, কি বলছে হলফনামা?


বাবুল সুপ্রিয়র আসল নাম হল সুপ্রিয় বড়াল। বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী মনোনীত হওয়ার পর ২৩ মার্চ মনোনয়ন জমা দিয়েছেন।বাবুল সুপ্রিয় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার হাতে নগদ ৫১ হাজার টাকা এবং তার স্ত্রীর হাতে ৩৭ হাজার টাকা ছিল বলে জানিয়েছেন।ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন ক্ষেত্রে তার যে বিনিয়োগ রয়েছে তার মোট পরিমাণ হল ১ কোটি ৪৫ লক্ষ ৪১ হাজার ৭৬৯ টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ১৯ লক্ষ ৫২ হাজার ২০০ টাকা। বাবুলের বড় মেয়ে শর্মিলীর হাতেও রয়েছে ১৪ হাজার টাকা।
বিজেপি নেতা বাবুল সুপ্রিয় জানিয়েছেন,এসবিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্কের দু’টি অ্যাকাউন্টে বাবুলের নামে স্থায়ী আমানত আছে যথাক্রমে ২ লক্ষ ১৩ হাজার ৭৪০ টাকা এবং ২ লক্ষ ৩০ হাজার ১০১ টাকা। অ্যাক্সিস ব্যাঙ্কের আরও একটি অ্যাকাউন্টে তাঁর নামে স্থায়ী আমানতের পরিমাণ ২ লক্ষ ১৫ হাজার ৬৬৮ টাকা। চারটি ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে তাঁর নামে আছে যথাক্রমে ১৩ হাজার ২৪১ টাকা, ২ লক্ষ ৭৮ হাজার ৮৫০ টাকা, ৭ হাজার ১৫৯ টাকা এবং ৩৫ হাজার ৭৬৮ টাকা। বাবুল জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী দুজনের নামে কোন চাষযোগ্য জমি নেই। অচাষযোগ্য জমি হিসাবে উত্তরাখণ্ডে বাবুল সুপ্রিয়র না







