নজরবন্দি ব্যুরো: রাজ্যে এগিয়ে আসছে বিধানসভা ভোট। রাজ্যের মানুষের আস্থা কুড়ানোর জন্য শাসক দলের সাথে পাল্লা দিয়ে প্রকল্প ঘোষণা করেছিল বিজেপি। চাপের মুখে পড়ে ফের “চাকরির প্রতিশ্রুতি কার্ড ” এর প্রতিশ্রুতি ফিরিয়ে নিল বিজেপি। ভোটের মুখে দল বদলে বদলে যাচ্ছে দলের একাধিক সমীকরণ।
আরও পড়ুনঃ এবার থেকে জাত লেখা স্টিকার থাকলেই গাড়ি বাজেয়াপ্ত, নয়া ফতোয়া জারি উত্তরপ্রদেশের
একাধিক নেতা কর্মীদের দলত্যাগ এর পরও ইতিমধ্যে যথেষ্ট সফলতা এবং প্রসংশা পেয়েছে মমতা সরকারের “দুয়ারে সরকার” এবং “বঙ্গধ্বনি যাত্রা” প্রকল্প। এই অবস্থায় ভোটের প্রাক্কালে গত ১৩ই ডিসেম্বর সাংবাদিক সম্মেলন করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় এবং বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ জানিয়েছিলেন চাকরির জন্য প্রতিশ্রুতি কার্ড এর পরিকল্পনা করছে বিজেপি।
তা নিয়ে যাওয়া হবে রাজ্যের ৭৫ লক্ষ মানুষের দরজায়। নাম ঠিকানা নথিভুক্ত করে রাখবে বিজেপি। সৌমিত্র খাঁ বিশ্বাসীভঙ্গী তে এও জানিয়েছিলেন কয়েক মাসের মাথায় বঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি। তাই এখন থেকেই কাজ শুরু করতে চান তাঁরা। কিন্তু একথা বলার পরই নানা মহল থেকে বিতর্ক আসতে থাকে। চাকরির টোপ দেখিয়ে এভাবে ভোট টানতে চাইছে বিজেপি।
তৃণমূল কংগ্রেস প্রত্যেকেই এই বিষয়কে মানুষকে ঠকিয়ে ভাঁওতা দিয়ে চাকরির অভিযোগ তুলেছিল বিজেপির বিরুদ্ধে। তবে সূত্রের খবর শুধু বিপক্ষের রাজনৈতিক দলেরই নয় মুকুল সৌমিত্রের এই প্রচারে নানা প্রশ্ন উঠেছিল বিজেপির অন্দরেই। দলের কর্মীরা প্রশ্ন তোলেন এভাবে যদি যাওয়া হয়, কার বাড়িতে যাবে কার বাড়িতে যাবেনা এসব নিয়ে তৈরি হবে একাধিক জলঘোলা। দুর্নীতির অভিযোগ উঠবে বাংলা জুড়ে। ভোটের আগে এসব দুর্নীতির দাগ গায়ে লাগাতে নারাজ দলের কর্মীরা।
অন্যদিকে বিজেপিরই আর এক অংশ প্রশ্ন তোলেন অন্যভাবে। তাঁদের বক্তব্য দেশে এবং রাজ্যেও চাকরির চাকরির নির্দিষ্ট কিছু নিয়ম আছে। নিয়ম মেনে চাকরির পরীক্ষা দিয়ে আসতে হয় সরকারি ক্ষেত্রে। সেখানে এখন থেকে এভাবে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হলে মানুষ অন্যভাবে নেবে বিষয়। পরে বিজেপি ক্ষমতায় এলে চাকরি দিতে না পারলে তখন দায় বর্তাবে দলের ওপর।
এরকম হঠকারী সিদ্ধান্তের জন্য দায় দল নেবে কেনো?? প্রশ্ন তুলছেন তাঁরা। এমনকি দলের খবর তাঁদের পরিকল্পনা ছিল রাজ্যের বেকার সমীক্ষা করা, সেটাকে এভাবে প্রতিশ্রুতি কার্ডে বদলে দেওয়ায় নারাজ অনেকেই। দলের বাইরে এবং তার থেকেও বেশি দলের ভেতরের বিরোধিতার আপাতত প্রতিশ্রুতি কার্ডের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে এলো বিজেপি।



