দল করছেন তৃণমূল আর বিধায়ক পদ BJP-র, মুকুলের বিরুদ্ধে রাজ্যপালের কাছে শুভেন্দু!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দল করছেন তৃণমূল আর বিধায়ক পদ BJP-র, PAC চেয়ারম্যান হয়েছেন মুকুল রায়। প্রায় চার বছর বিজেপির সাথে ঘর করে থেকে ফিরে এসেছেন পুরানো বাসস্থানে। একপ্রকার নিশ্চিত ছিল এবার PAC চেয়ারম্যান পদে বসবেন তিনিই। হয়েছেও তাই। গেরুয়া শিবির বারবার চেয়েছিল এবার বিজেপি বিধায়ক পদ থেকে ইস্তফা দিন মুকুল। কিন্তু সে পথে যাননি তিনি।

আরও পড়ুনঃ আমার হাঁফ ছেড়ে বাঁচাতে দিলীপদা আনন্দ পেয়েছেন, রাজ্য সভাপতিকে কটাক্ষ বাবুলের!

মুকুল তৃণমূলে ফিরে বলেছিলেন, ‘বিজেপি বড়ো দল, তবে ভালো লাগেনি আমার।’ তার পর থেকেই ফের এক সঙ্গে মুকুল-মমতা যুগলবন্দী দেখা গিয়েছে তৃণমূল ভবনে। এদিকে মমতা দলে নিলেও বলে দিয়েছেন মুকুল এখনও বিজেপির বিধায়ক! পিএসি দখলে অভূতপূর্ব কৌশল, বলা চলে সাপ মেরেও লাঠি ভাঙেনি!

দল করছেন তৃণমূল আর বিধায়ক পদ BJP-র, তা মানতে পারেনি পদ্ম শিবিরের বিধায়করা। গতকাল মুকুল কে পিএসি কমিটির চেয়ারম্যান ঘোষণার পরেই বিধানসভার কক্ষ থেকে বেরিয়ে যান গেরুয়া শিবিরের বিধায়করা। সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক সময়ে মুকুলের বিরুদ্ধে বারবার দলত্যাগ বিরোধী আইন প্রণয়নের কথা বলেছিলেন তিনি।

দল করছেন তৃণমূল আর বিধায়ক পদ BJP-র, রাজ্য রাজনীতির বর্নময় স্থানে মুকুল রায়!

মুকুলের পিএসি চেয়ারম্যান পদ পাওয়া নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ব্যাখ্যা,  ‘সরকার সব ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছে। যাতে সামান্যতম প্রশ্ন কেউ তুলতে না পারে, তার ব্যবস্থা করতে চাইছে। সরকার ও বিরোধী দুটি ভূমিকাই করতে চাইছেন। সরকারের কুকীর্তি যাতে সামনে না আসে তার জন্য এই ব্যবস্থা।’

এদিকে বসে নেই শুভেন্দুও,  সূত্রের খবর আগামি মঙ্গলবার ৫ বিধায়ক কে সাথে নিয়ে শুভেন্দু যাবেন রাজ্যপাল কে অভিযোগ জানাতে। রাজ্যপালের কাছে বুঝতে চাইবেন সংবিধান। বুঝতে চাইবেন, দল করছেন তৃণমূল আর বিধায়ক পদ BJP-র, সেই মুকুল কেন পিএসি চেয়ারম্যান!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন