সংখ্যাগুরু বুথেও প্রার্থী নেই! বঙ্গ বিজেপিকে তলব ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্বর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন! আর এই নির্বাচনের প্রস্তুতি ঘিরে ইতিমধ্যেই ময়দায়ে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। অন্যদিকে, আগের দুই বারের মতোই এই বারেও মনোনয়ন পর্বে রাজ্যের একাধিক জেলা থেকে অশান্তির প্রকাশ্যে এসেছে। পাশাপাশি এমনও অভিযোগ উঠেছে যে, সন্ত্রাসের জেরে অনেক বুথে মনোনয়ন জমা দিতে পারেনি বিজেপি। এমনকি অনেক সংখ্যাগুরু বুথেও প্রার্থী দিতে পারেনি গেরুয়া শিবির।

আরও পড়ুন: ED-CBI-এর পর শক্তি বাড়াচ্ছে আরও এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, কলকাতায় আসছে NIA

সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকা নন্দীগ্রাম, গোপীবল্লভপুরে দিলীপ ঘোষের নিজের বুথ বা সাংসদ সৌমিত্র খানের সংসদীয় এলাকায় প্রার্থী দিতে পারেনি গেরুয়া শিবির। যার জেরে বঙ্গ বিজেপির ওপর ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ, জে পি নাড্ডা ও বিএল সন্তোষরা। শুধু তাই নয়, কেন প্রার্থী দেওয়া হয়নি? এপ্রসঙ্গেই বঙ্গ বিজেপির কাছে ব্যাখ্যা তবল করল কেন্দ্রীয় নেতৃত্ব! পাশাপাশি যে সব বুথে প্রার্থী দেওয়া গিয়েছে, তাদের মধ্যে কত গুলি বুথে কমিটি রয়েছে সেই তথ্যও চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

সংখ্যাগুরু বুথেও প্রার্থী নেই, বহু জায়গায় প্রার্থী দিতে না পারায় ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব
সংখ্যাগুরু বুথেও প্রার্থী নেই, বহু জায়গায় প্রার্থী দিতে না পারায় ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব

প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত ঘোষণা হতেই কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপি নেতৃত্বকে নির্দেশ পাঠায় যে, পঞ্চায়েতে যতো বেশি সংখ্যক বুথে প্রার্থী দিতে হবে। এরপরে কেন্দ্রের নির্দেশ পেতেই কার্যত প্রতিযোগিতার ময়দানে নেমে পড়েন সুকান্ত, শুভেন্দ ও দিলীপরা। কিন্তু প্রতিযোগিতায় নেমেও এমন অনেক বুথ রয়েছে যেখানে প্রার্থী দেওয়ার মতো পরিস্থিতি থাকলেও তা সম্ভব হয়নি।

সংখ্যাগুরু বুথেও প্রার্থী নেই, বহু জায়গায় প্রার্থী দিতে না পারায় ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব

জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে ৬৭ আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতিতে শোরগোল ছড়িয়েছে। এইরকম অনেক বুথে সংখ্যাগুরু সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ হলেও সেই সব আসনে প্রার্থী নেই বিজেপির। শুধু তাই নয়, রাজ্যের অনেক আদিবাসী এলাকাতেই প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে গেরুরা শিবির। তাতেই বেশ ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব। তাই এবার সংখ্যাগুরু বুথেও প্রার্থী নেই কেন, জানতে চেয়ে শীর্ষনেতৃত্ব রিপোর্ট তলব করেছে বলে সূত্রের খবর।

সংখ্যাগুরু বুথেও প্রার্থী নেই, বহু জায়গায় প্রার্থী দিতে না পারায় ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব

সংখ্যাগুরু বুথেও প্রার্থী নেই, বহু জায়গায় প্রার্থী দিতে না পারায় ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত