রাজ্যজুড়ে কৃষক আন্দোলনের ডাক দিল BJP, মমতা সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা পদ্ম শিবিরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যের কৃষকদের স্বার্থে রাস্তায় নামতে চলেছে পদ্ম শিবির। কৃষক আন্দোলনের ডাক দিল বঙ্গ বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য জানালেন, বাংলার কৃষকদের অবস্থা শোচনীয়। একই সঙ্গে অভিযোগ রয়েছে, রাজ্য পুলিশের অতি সক্রিয়তা নিয়েও। যে কারণেই লোকসভা নির্বাচনের আগে সরাসরি মমতা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে বদ্ধ পরিকর গেরুয়া শিবির।

আরও পড়ুন: সাংবাদিক গৌরি লঙ্কেশ খুনে জামিন পেলেন মূল অভিযুক্ত, কেন মুক্তি দিল কর্ণাটক কোর্ট?

কেন্দ্রে ক্ষমতায় থাকলেও রাজ্যে গেরুয়া শিবির মূলত বিরোধি গোষ্ঠী হিসাবেই পরিচিত। আর সেটাই সত্যি। তাই এখানে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করাই পদ্ম শিবিরের মূল কর্মসূচি। এবার বাংলার কৃষকদের পক্ষে আন্দোলনে নামতে চলেছে বিজেপি। সামনে লোকসভা ভোট। তার আগে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করল গেরুয়া শিবির। আগামী সোমবার থেকে এই কৃষক আন্দোলন শুরু হবে বলে বিজেপি সূত্রে খবর।

রাজ্যজুড়ে কৃষক আন্দোলনের ডাক দিল BJP, মমতা সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা পদ্ম শিবিরের
রাজ্যজুড়ে কৃষক আন্দোলনের ডাক দিল BJP, মমতা সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা পদ্ম শিবিরের

এই মেগা কর্মসূচি প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, “কৃষক আন্দোলনকে হাতিয়ার করে বাংলায় পরিবর্তন এসেছিল। কিন্তু পরিবর্তনের পর রাজ্যের কৃষকদের পরিস্থিতির একটুও উন্নতি হয়নি। বরং খারাপই হয়েছে। সহায়ক মূল্য়ে ধান বিক্রি করতে পারছে না প্রান্তিক কৃষকরা। সব মিলিয়ে তাঁদের অবস্থা অত্যন্ত সংকটজনক।”

রাজ্যজুড়ে কৃষক আন্দোলনের ডাক দিল BJP, মমতা সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা পদ্ম শিবিরের

রাজ্যজুড়ে কৃষক আন্দোলনের ডাক দিল BJP, মমতা সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা পদ্ম শিবিরের

রাজ্যজুড়ে কৃষক আন্দোলনের ডাক দিল BJP, মমতা সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা পদ্ম শিবিরের

বিজেপি যে কৃষক আন্দোলনে নামতে চলেছে তার একটা আভাস বেশ কিছুদিন ধরেই টের পাওয়া যাচ্ছিল। কারণ, হুগলির গোঘাটে কিষানমান্ডিতে যখন কৃষকরা প্রতিবাদ জানাচ্ছিলেন তখন কৃষকদের মারধর করেছিল পুলিশ। যে ঘটনার বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশকে একহাত নিয়েছিলেন। বিজেপি সূত্রে খবর, আগামী সোমবার চন্দ্রকোণা রোডে বিশাল সভা করবে বিজেপি। যেখানে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এর পরই রাজ্য জুড়ে শুরু হবে কৃষক আন্দোলন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত