নজরবন্দি ব্যুরোঃ পি কর্মী খুনের ঘটনায় বুধবারেও উত্তপ্ত হয়ে রইল ময়না। বিজেপির ডাকে ১২ ঘন্টার বনধের জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে বচসা৷ স্তব্ধ জনজীবন৷ আবার কোথাও পুলিশের হস্তক্ষেপে সরলেন অবরোধকারীরা৷ সকাল থেকেই বাড়ছে ময়নার উত্তাপ।
আরও পড়ুনঃ অভিষেকের নাম নিয়েছিল কুন্তল, নিয়োগ দুর্নীতি মামলায় নজরবন্দি সিনহার বেঞ্চ


সকাল থেকে বন্ধ দোকানপাট। বনধ সফল করতে রাস্তায় নেমেছে বিজেপি। ময়নার অন্নপূর্ণা বাজারে বনধ সফল করতে বসেছে বিজেপির পিকেটিং। বাঁশ দিয়ে রাস্তা ঘিরে ফেলা হয়। পুলিশের গাড়িকেও যেতে বাধা দেওয়া হয়। অন্যদিকে, যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত পুলিশও। রাস্তায় রাস্তায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মজুত রয়েছে জলকামানও। বলাইপণ্ডা বাজারে রাস্তায় মিছিল বিজেপির। দোকান বন্ধ রাখার বার্তা।

সূত্রের খবর, সোমবার রাতে রাতে বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণের বাড়িতে উপস্থিত হয় দুষ্কৃতীরা। স্ত্রী ও পরিবারের সামনেই তাঁকে বেধড়ক মারধর করা হয়। এরপর ওই নেতাকে মোটরবাইকে করে তুলে নিয়ে যাওয়া হয়। রাস্তার মাঝে তাঁর মাথা থ্যাঁতালানো দেহ উদ্ধার হয়। সোমবার রাতে থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। যার নেতৃত্বে বিজেপি বিধায়ক অশোক দিন্দা। মঙ্গলবার সকাল থেকে চলে বিক্ষোভ কর্মসূচি। সিবিআই তদন্তের দাবিতে সরব পরিবার৷
BJP-র ডাকা বনধে উত্তপ্ত ময়না, মোতায়েন প্রচুর পুলিশ



মঙ্গলবার সকালে মৃত বিজেপি কর্মীর বাড়িতে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলকে তুলোধোনা করে বলেন, এটা শাসক দলের কাজ৷ ১২ ঘন্টা বনধের ডাক দিয়ে জেলার ১০০ টি জায়গা অবরুদ্ধ করার ডাক দেন তিনি৷ তারপর বুধবার সকাল থেকে দফায় দফায় রণক্ষেত্র আকার নিচ্ছে ময়না। মোতায়েন প্রচুর পুলিশ বাহিনী।









