Abhijit Ganguly: অভিষেকের নাম নিয়েছিল কুন্তল, নিয়োগ দুর্নীতি মামলায় নজরবন্দি সিনহার বেঞ্চ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় পক্ষপাত দুষ্ট, এই বদনাম যাতে কেউ না করতে পারে, সেই কারনে তাঁর এজলাস থেকে দুটি মামলা সরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরিয়ে প্রাথমিকের দু’টি মামলা বিচারপতি অমৃতা সিনহাকে দেওয়া হয়েছে। যার শুনানি আছে আজ। সেই দিকেই তাকিয়ে বাংলার আপামর জনগন এবং অবশ্যই চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুনঃ সত্যিই কি আসছে ঘূর্ণিঝড়? কী বলছে হাওয়া অফিস

আদালত সূত্রে খবর, সোমবার সকালেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে মামলা দু’টির ফাইল চেয়ে পাঠায় কলকাতা হাইকোর্ট। পরে সেই ফাইল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পাঠানো হয়। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কার্যালয় থেকেই এই নির্দেশ এসেছিল। এই দুটি নিয়োগ মামলার মামলাকারী হলেন সৌমেন নন্দী এবং রমেশ মালিক।

অভিষেকের নাম নিয়েছিল কুন্তল, নিয়োগ দুর্নীতি মামলায় নজরবন্দি সিনহার বেঞ্চ
অভিষেকের নাম নিয়েছিল কুন্তল, নিয়োগ দুর্নীতি মামলায় নজরবন্দি সিনহার বেঞ্চ

বিতর্কিত এই মামলা নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিলেন বিচারপরি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কুন্তলের বয়ান এবং অভিষেকের বক্তব্যকে হাতিয়ার করে গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেন, চাইলে তাঁরা অভিষেক বন্দোপাধ্যায় কে জেরা করতে পারে। সেই মর্মে অভিষেককে সমন পাঠায় সিবিআই। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক।

kuntal ghosh

সুপ্রিম কোর্ট অভিষেক কে জেরা করার বিষয়ে প্রাথমিক ভাবে স্টে অর্ডার দিলেও পরে তা তুলে নেয়। যদিও বিচারপতি বদল করা হয়। সেই মামলা শুনানি রয়েছে আজ। তবে শুনানির আগের দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেকের নাম মামলাতে কিভাবে এল তা নিয়ে আলোকপাত করেন। যা নিয়ে বিড়ম্বনায় পড়েছে তৃণমূল।

অভিষেকের নাম নিয়েছিল কুন্তল, নিয়োগ দুর্নীতি মামলায় নজরবন্দি সিনহার বেঞ্চ

অভিষেকের নাম নিয়েছিল কুন্তল, নিয়োগ দুর্নীতি মামলায় নজরবন্দি সিনহার বেঞ্চ

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, গতকাল, সোমবার হাইকোর্ট থেকে বেরোনোর সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমার যত দূর মনে পড়ে, আমার কাছে যে ডকুমেন্ট জমা পড়েছিল, তাতে কুন্তল নিজে অভিষেকের নাম করেন। এ তো আমার বানানো বা আকাশ থেকে পেড়ে আনা কোনও নাম নয়”। এর পরেই তাঁর সংযোজন, ‘‘তৃণমূল টিনোমূল বলে কোনও কিছু আমার কাছে নেই। যখন এ ধরনের মামলার বিচার করতে বসি, তখন দেখতে চাই দুর্নীতি আছে কি না”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন