Tripura: কংগ্রেসের বিজয় মিছিলে বিজেপির হামলা, ফলাফলের দিনেও রক্তাক্ত ত্রিপুরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উপনির্বাচনের ফল ঘোষণার দিনেও রক্তাক্ত হয়ে উঠল ত্রিপুরা। আগরতলায় কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনের জয়ের পরেই হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। কংগ্রেসের বিজয় মিছিলে বিজেপির হামলা। হামলায় রক্তাক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা। গোটা এলাকাজুড়ে ছড়িয়েছে আতঙ্ক। এক কংগ্রেস কর্মীকে পেটে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ Bimal Gurung: ভোট বয়কট করলেন বিমল গুরুং, মুখ্যমন্ত্রীর সাক্ষাতে আসতে পারেন কলকাতায়

কংগ্রেসের দাবি, এদিন চার কেন্দ্রের উপনির্বাচনে তিনটি আসন পেয়েছে বিজেপি। একটি আসন পেয়েছেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন। এরপরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন কংগ্রেস কর্মীরা। তখনই তাঁদের ওপর হামলা চালায় বিজেপি। এমনটাই অভিযোগ উঠেছে।

কংগ্রেসের বিজয় মিছিলে বিজেপির হামলা, ফের ছুরির আঘাতে ঘায়েল এক যুবক 
কংগ্রেসের বিজয় মিছিলে বিজেপির হামলা, ফের ছুরির আঘাতে ঘায়েল এক যুবক 

উল্লেখ্য, চলতি বছরেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন সুদীপ রায় বর্মন। উপনির্বাচনে আগরতলা কেন্দ্র থেকেই প্রার্থী হন তিনি। যে আসনে গত ৫ বার কখনও বিজেপির আবার কখনও কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছেন তিনি। কংগ্রেসে যোগদান থেকে উপনির্বাচন অবধি, একাধিকবার তাঁর ওপর বিজেপি হামলার অভিযোগ উঠেছিল। সম্প্রতি নির্বাচনের আগেই হামলা করা হয় সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে। এবার কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল।

কংগ্রেসের বিজয় মিছিলে বিজেপির হামলা, ফের ছুরির আঘাতে ঘায়েল এক যুবক 

কংগ্রেসের বিজয় মিছিলে বিজেপির হামলা, ফের ছুরির আঘাতে ঘায়েল এক যুবক 
কংগ্রেসের বিজয় মিছিলে বিজেপির হামলা, ফের ছুরির আঘাতে ঘায়েল এক যুবক 

আগতলায় পোস্ট অফিস চৌমহনীতে ত্রিপুরার কংগ্রেস ভবন হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ পুলিশের সামনেই হামলা চালায় বিজেপির কর্মীরা। প্রদেশ কংগ্রেস ভবন লক্ষ্য করে ইঁট, পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত হন রতনলাল নাথ। এক কংগ্রেস কর্মীকে ছুরি দিয়ে আঘাতে অভিযোগ উঠেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত