সিএবি’র প্রাক্তন সচিব বিশ্বরূপ দে যোগ দিলেন তৃণমূলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সিএবি’র প্রাক্তন সচিব বিশ্বরূপ দে যোগ দিলেন তৃণমূলে। এদিন তাঁর সঙ্গে ১২৫ জন যোগ দিয়েছেন তৃণমূল শিবিরে। সামনেই একুশের ভোট। বাড়ছে দল ভাঙ্গার ঘটনা। এই নির্বাচনকে কেন্দ্র করে দলবদলের খেলা জমে উঠেছে। বাংলার মসনদ কে দখল করবে সেই নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে দুই দলই অর্থাৎ তৃণমূল ও বিজেপি নিজেদের দল ভারী করতে অগ্রসর হয়েছে।

আরও পড়ুন: ঘন কুয়াশার জের, জলপাইগুড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ১৪

এদিন দলে যোগ দিয়ে বিশ্বরূপ দে বলেন, ‘ক্রিকেটের লোক আমি, স্পিরিটে বিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম স্পিরিট দেখেই তৃণমূলে যোগদান করলাম’। বুধাবার তৃণমূল ভবনে,তৃণমূলের দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সুখেন্দুশেখর রায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন সিএবির প্রাক্তন সচিব।

প্রসঙ্গত, সম্প্রতি রাজনৈতিক মহলে গুঞ্জন ওঠে যে বিজেপিতে যোগ দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেইসঙ্গে আসন্ন নির্বাচনে বিজেপির হয়ে মুখ্যমন্ত্রীর প্রার্থী হতে চলেছেন সৌরভ। এই জল্পনা আরও বাড়ে যখন রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে বৈঠক করেন ‘দাদা’। যদিও আগামী দিনে কি তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা সেই নিয়ে কোনও সদুত্তর মেলেনি।

সিএবি’র প্রাক্তন সচিব বিশ্বরূপ দে যোগ দিলেন তৃণমূলে, এদিকে শোনা যাচ্ছে, আসন্ন নির্বাচনে সম্ভবত প্রার্থী হিসেবে লড়তে চলেছেন বিশ্বরূপ বাবু। যদিও তৃণমূল শিবির থেকে এ বিষয়ে কোনও শিলমোহর দেওয়া হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন