দুর্গাপুজোর আবহে প্রতি বছরই রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় বিশ্ব বাংলা শারদ সম্মান। এবছরও তার ব্যতিক্রম হয়নি। শনিবার পঞ্চমীর সন্ধ্যায় প্রকাশিত হল বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫। এবছর সেরা পুজো, সেরা সাবেকি পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা ভাবনা, সেরা পরিবেশবান্ধব পুজো—এই ৭টি বিভাগে পুরস্কার ঘোষণা হয়েছে। এছাড়াও বিশেষ সম্মান দেওয়া হয়েছে আরও ২৬টি পুজো কমিটিকে।
রাজ্য সরকারের এই উদ্যোগ ইতিমধ্যেই দুর্গাপুজোর আনন্দে নতুন মাত্রা যোগ করেছে। কলকাতা ও সংলগ্ন এলাকার বেশিরভাগ ছোট-বড় মণ্ডপই কোনও না কোনও বিভাগে বিশ্ব বাংলা শারদ সম্মান পেয়েছে।


সেরা পুজোর বিভাগে সম্মানিত হয়েছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী ক্লাব, কালীঘাট মিলন সংঘ, টালা প্রত্যয়, শ্রীভূমি স্পোর্টিং, বডিগার্ড লাইনস আবাসিক দুর্গাপূজা কমিটি, এ.কে ব্লক অ্যাসোসিয়েশন বিধাননগর, ত্রিধারা অকালবোধন, আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি, বেহালা নূতন দল, দমদম তরুণ দল, ৪১ পল্লী ক্লাব হরিদেবপুর, বড়িশা ক্লাব, বাদামতলা আষাঢ় সংঘ, চক্রবেড়িয়া সর্বজনীন, ২৫ পল্লী ক্লাব খিদিরপুর, গড়িয়াহাট হিন্দুস্থান পার্ক, কাশী বোস লেন সর্বজনীন, আলিপুর সর্বজনীন, হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি, অর্জুনপুর আমরা সবাই ক্লাব, হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি, এস.বি পার্ক সর্বজনীন সহ একাধিক নামী পুজো কমিটি।
সেরা সাবেকি পুজো-র খেতাব পেয়েছে বাগবাজার সর্বজনীন, একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, সিমলা ব্যায়াম সমিতি, মুদিয়ালি ক্লাব, বড়িশা প্লেয়ার্স কর্নার, সমাজসেবী সংঘ, কলেজ স্কোয়ার, ৬৬ পল্লী ক্লাব, শিবমন্দির সর্বজনীন, শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব ও প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক বারোয়ারি দুর্গাপূজা।
সেরা মণ্ডপ-এর পুরস্কার গেছে কালীঘাট মিলন সংঘ, দমদম পার্ক তরুণ সংঘ, বরানগর নেতাজি কলোনি লো-ল্যান্ড, পাথুরিয়াঘাটা ৫-এর পল্লী, নেতাজীনগর নাগরিকবৃন্দ (মহিলা পরিচালিত), ৭৫ পল্লী ভবানীপুর, ৯৫ পল্লী সর্বজনীন, বাবুবাগান সর্বজনীন, নাকতলা উদয়ন সংঘ, ন’পাড়া দাদা ভাই সংঘ, রাজডাঙা নব উদয় সংঘ, দেশপ্রিয় পার্ক (বালিগঞ্জ সর্বজনীন) এবং কামডহরি সুভাষপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে।


সেরা প্রতিমা বিভাগে সেরা হয়েছে ৭৪ পল্লী খিদিরপুর, তেলেঙ্গাবাগান (উল্টোডাঙা), বেহালা ক্লাব সর্বজনীন, অবসর সর্বজনীন, ইয়ুথ অ্যাসোসিয়েশন (মহম্মদ আলি পার্ক), অশোকনগর সর্বজনীন ও দক্ষিণ কলকাতা সর্বজনীন দুর্গাপূজা।
সেরা ভাবনা বিভাগে সম্মান পেয়েছে রামমোহন সম্মিলনী, বেলিয়াঘাটা ৩৩ পল্লীবাসীবৃন্দ, নলিন সরকার স্ট্রিট, বোসপুকুর শীতলা মন্দির, নবপল্লী স্পোর্টিং (দমদম), মানিকতলা চালতাবাগান লোহাপট্টি, কোলাহল গোষ্ঠী, বোসপুকুর তালবাগান, কালিঘাট কিশোর সংঘ, উদয়ন খিদিরপুর, বকুলবাগান সর্বজনীন, কেষ্টপুর প্রফুল্লকানন, অশ্বিনীনগর বন্ধু মহল, চোরবাগান সর্বজনীন, চালতাবাগান সর্বজনীন, চেতলা আলাপী ক্লাব এবং দমদম পার্ক ভারতচক্র ক্লাব।
সেরা পরিবেশবান্ধব পুজো-র পুরস্কার জিতেছে ১৪ পল্লী উদয়ন সংঘ (এন্টালি), ডায়মন্ড পার্ক বেহালা, যুবমৈত্রী কালিঘাট, দক্ষিণপাড়া দুর্গোৎসব, অজেয় সংহতি, সিকদারবাগান সাধারণ, পূর্বাচল শক্তি সংঘ, টালা বারোয়ারি, সেলিমপুর পল্লী স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন, নেতাজী জাতীয় সেবাদল, যোধপুরপার্ক শারদীয়া, এফডি ব্লক সর্বজনীন (সল্টলেক), সন্তোষপুর লেক পল্লী ও সংঘশ্রী।
এছাড়াও বিশেষ পুরস্কার পেয়েছে আদি বালিগঞ্জ সর্বজনীন, ভবানীপুর ৭০ পল্লী (মহিলা পরিচালিত), বাটাম ক্লাব (পেয়ারাবাগান), ফরোয়ার্ড ক্লাব, হরিদেবপুর নিউ স্পোর্টিং, ৭৬ পল্লী সর্বজনীন, বালিগঞ্জ ২১ পল্লী, প্রগতি সংঘ (পূর্ব পুঁটিয়ারি), বিবেকানন্দ স্পোর্টিং (হরিদেবপুর), ৬৮ পল্লী, ৬৪ পল্লী (মনোহরপুকুর রোড), ২২ পল্লী, গোলমাঠ দুর্গাপূজা, লালাবাগান নবাঙ্কুর, গ্রিনপার্ক সর্বজনীন (নরেন্দ্রপুর), এন.এস.সি. স্পোর্টস ক্লাব, আই বি ব্লক ওয়েলফেয়ার (সল্টলেক), ফতেপুর দুর্গোৎসব (মেটিয়াব্রুজ), খিদিরপুর পল্লী শারদীয়া, ক্যানাল রোড সমাজসেবী, পর্ণশ্রী সাউথ ব্লক, আলিপুর গোপালনগর ৭৮ পল্লী, ভবানীপুর মুক্তদল, পদ্মপুকুর ইয়ুথ অ্যাসোসিয়েশন, ভবানীপুর স্বাধীন সংঘ ও ৬২ পল্লী (হরিশ মুখার্জি রোড)।
বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫-এর এই ঘোষণা দুর্গাপুজোর উৎসবকে নতুন উদ্দীপনায় ভরিয়ে দিয়েছে।







