নজরবন্দি ব্যুরোঃ আজ শাহরুখ খানের ৫৫ তম জন্মদিন, বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন ২ নভেম্বর। বহু সিনেমাপ্রেমীদের কাছে এই দিনটি বিশেষ একটি দিন।শাহরুখ খানের দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অগণিত দর্শক এই দিনে মুম্বই-তে তাঁর বাড়ি মন্নত-এর সামনে ভীড় জমান তাঁকে এক ঝলক চোখের দেখা দেখবেন বলে।


সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ বলিউডের বেতাজ বাদশা। এই বছর শাহরুখ খান তাঁর ৫৫ তম জন্মদিন উদযাপন করবেন।শাহরুখ খান প্রতিবছর তাঁর ভক্তদের সঙ্গে দেখা করার জন্য একটি ইভেন্টের আয়োজন করেন তিনি। তবে এবার তাঁর ভক্তদের জন্য খারাপ খবর পাশাপাশি সুসংবাদও রয়েছে। এই বছর শাহরুখ খান তাঁর ভক্তদের সঙ্গে স্বশরীরে দেখা করতে পারবেন না বলেই জানিয়েছেন।
প্রতি বছর কয়েক হাজার ভক্ত তাঁর বাংলো মন্নত-এর বাইরে অপেক্ষা করেন। তবে এই বছর করোনার কারণে এই ইভেন্ট বন্ধ রাখা হয়েছে।তার ভক্তদের এবছর হতাশ করবেন না শাহরুখ খান। উল্টে আজকের জন্য তাঁর ভক্তদের জন্য রয়েছে বিশেষ কিছু পরিকল্পনা। কিং খান এই বছর অনলাইনে তার জন্মদিনটি উদযাপন করবেন।
আজ শাহরুখ খানের ৫৫ তম জন্মদিন, করোনার কারণে শাহরুখ তাঁর ভক্তদের কাছে একটি অনুরোধ জানিয়েছেন। শাহরুখ খানের ফ্যান ক্লাবের পক্ষ থেকে জানা গিয়েছে যে, এই বছর তাঁরা ভার্চুয়াল পদ্ধতিতে এই জন্মদিনের আয়োজন করবেন। তিনি বলেছিলেন যে করোনার পরেও এই জন্মদিন বড় করে পালন করা হবে।সূত্রের পাওয়া খবর অনুযায়ী, গোটা দেশজুড়ে ছড়িয়ে থাকা পাঁচ হাজারের বেশি ভক্ত ভার্চুয়াল পার্টিতে অংশগ্রহণ করবেন।









