ফের একসাথে বিনয় গুরুং, নতুন সমীকরণ পাহাড়ের রাজনীতিতে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ ফের একসাথে বিনয় গুরুং, আবার নয়া সমীকরনের পথে পাহাড়ের রাজনীতি। গোর্খা জনমুক্তি মোর্চা থেকে নিজেকে সরিয়ে নিলেন বিনয় তামাং। গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি অনিত থাপার কাছে নিজের পদত্যাগপত্র পৌছে দিয়েছেন বিমল গুরুং এর যুযুধান প্রতিপক্ষ।

আরও পড়ুনঃ ২০ জুলাই শুনানির আগে চাঞ্চল্যকর তথ্য, নয়া মোড় উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে!

কিন্তু আচমকা পদত্যাগ কেন, ফের একসাথে বিনয় গুরুং? এই বিষয়ে সরাসরি বিনয় কিছু না বললেও ইঙ্গিত মিলেছে তিনি এবং বিমল গুরুং আগামিদিনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন পাহাড়ের উন্নতিকল্পে। এদিন বিনয় জানান, কাজ করতে ব্যার্থ হয়েছেন তিনি। তাই পদত্যাগ করলেন। কেন তিনি পদ ছাড়লেন সেভাবে কিছু না জানালেও। বুঝিয়ে দেন ভোটে ভরাডুবির কারনেই তিনি পদত্যাগ করলেন।

আগামী দিনে তার কি পরিকল্পনা আছে তা নিয়েও বিশেষ কিছু বলতে চাননি বিনয় তামাং। তবে তিনি যে বিমল গুরুঙ্গ এর সাথে মিলেই আগামীদিনে কাজ করতে চান তার কথায় তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন। এবারের বিধানসভা ভোটে পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার ভরাডুবি হয়েছে। আর এর কারন হিসাবে নিজেকেই দাবী করছেন বিনয় তামাং। তিনি আরোও জানিয়েছেন তার পরবর্তী কার্যসূচী স্থির করবেন কিছুদিনের মধ্যেই।

ফের একসাথে বিনয় গুরুং, নতুন সমীকরণ পাহাড়ের রাজনীতিতে!

ফের একসাথে বিনয় গুরুং, নতুন সমীকরণ পাহাড়ের রাজনীতিতে!
ফের একসাথে বিনয় গুরুং, নতুন সমীকরণ পাহাড়ের রাজনীতিতে!

উল্লেখ্য, ২০২১ বিধানসভা নির্বাচনে পাহাড়ে দুই গোষ্ঠীর বিবাদের মাঝে ফায়দা তুলেছে বিজেপি। দার্জিলিং জেলার ৫টি আসনেই জিতেছে বিজেপি ফুটেছে পদ্মফুল। আর সেই কারনেই নিজেকে দায়ী মনে করছেন বিনয়। আগামিদিনে গুরুং আর বিনয় একসাথে কাজ করবেন বলে জানা গেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন