অধীরের হাত ধরে কংগ্রেসে বিনয় তামাং, লোকসভার আগে পাহাড়ে শক্তি বাড়ল হাত শিবিরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগদান করলেন বিনয় তামাং। একের পর এক দল পরিবর্তন করে এবার হাত শিবিরে গেলেন তিনি। রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে দলে যোগ দেন বিনয় তামাং (Binay Tamang)। তাঁর এই যোগদান নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: বুধে শাহি সভার প্রস্তুতি তুঙ্গে বিজেপির, ধর্মতলায় সম্পন্ন খুঁটিপুজো, শুরু মঞ্চ বাঁধার কাজ

রবিবার উত্তরবঙ্গের কালিম্পংয়ে কংগ্রেসের এক কর্মসূচি ছিল। সেখানে উপস্থিত ছিলে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সভামঞ্চে কংগ্রেস নেতাকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন বিনয় তামাং। এরপর কংগ্রেস সাংসদের হাত থেকে কংগ্রেসের পতাকা নিয়ে দলে যোগ দেন তিনি। এদিনের অনুষ্ঠানে জন আন্দোলন পার্চির নেতা তথা প্রাক্তন মোর্চা নেতা হড়কা বাহাদুর ছেত্রীও উপস্থিত ছিলেন। মনে করা হচ্ছে, তিনিও শীঘ্রই কংগ্রেসে যোগ দিতে পারেন।

অধীরের হাত ধরে কংগ্রেসে বিনয় তামাং, লোকসভার আগে পাহাড়ে শক্তি বাড়ল হাত শিবিরের

বিনয় তামাং জিটিএ-র নির্বাচিত সদস্য। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) হয়েই তিনি জিটিএ নির্বাচন লড়েছিলেন। কিন্তু গত ডিসেম্বর মাসে তিনি তৃণমূল দল থেকে বেরিয়ে আসেন। তারপর থেকেই প্রায় এক বছর ধরে জল্পনা চলছিল বিনয় তামাং কোন দলে যোগ দেবেন। অবশেষে সমস্ত জল্পনার অবসান। ৬৪ দিনের মধ্যে তৃণমূল ছেড়ে আবার তৃণমূলে যোগ দিয়ে নজির গড়েছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর ফলে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে যেতে পারে।

অধীরের হাত ধরে কংগ্রেসে বিনয় তামাং, লোকসভার আগে পাহাড়ে শক্তি বাড়ল হাত শিবিরের

বিনয় তামাং এক সময়ে সুবাস ঘিষিং ঘনিষ্ঠ ছিলেন। পাহাড়ের রাজনৈতিক মহলে জিএনএলএফ নেতা বলেই পরিচিত ছিলেন তিনি। কিছু সময়ের মধ্যেই বিমল গুরুংয়ের সঙ্গে এক নতুন সমীকরণ দেখা যায় তাঁর। কিন্তু পরবর্তীকালে বিমলের হাত ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তবে গত বছর শাসক দল থেকেই বেরিয়ে আসেন বিনয় তামাং।

অধীরের হাত ধরে কংগ্রেসে বিনয় তামাং, লোকসভার আগে পাহাড়ে শক্তি বাড়ল হাত শিবিরের

অধীরের হাত ধরে কংগ্রেসে বিনয় তামাং, লোকসভার আগে পাহাড়ে শক্তি বাড়ল হাত শিবিরের
অধীরের হাত ধরে কংগ্রেসে বিনয় তামাং, লোকসভার আগে পাহাড়ে শক্তি বাড়ল হাত শিবিরের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত