গৌতম সাক্ষাতে রোহিত-বিনয়, পুরভোটের আগে পাহাড়ে হাওয়া বদল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সদ্য তৃণমূলে যোগদান করেছেন পাহাড়ের অন্যতম জনপ্রিয় নেতা বিনয় তামাং। এতেই বদলে গিয়েছে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ। বিমল গুরুংয়ের সঙ্গে একজোটে কাজ করার পর এবার গৌতম সাক্ষাতে রোহিত-বিনয়।  শিলিগুড়ির প্রচারে নামবেন জানালেন বিনয় তামাং।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে বাম-কংগ্রেস জোটে শিলমোহর, দুরত্ব মিটিয়ে কাছাকাছি হাত-কাস্তে

দীর্ঘ সময় ধরে দুই পক্ষের মধ্যে সাংগঠনিক আলোচনা চলে। ছিলেন কার্শিয়াংয়ের প্রাক্তন বিধায়ক রোহিত শর্মা। সূত্রের খবর, আলোচনায় উঠে আসে শিলিগুড়ি পুরনিগম নিয়ে সাংগঠনিক আলোচনার প্রসঙ্গ। বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিনয় জানান, শিলিগুড়ি পুরনিগম এলাকায় বসবাসকারী ভাই-বোনেদের কাছে তৃণমূলকে সমর্থন জানানোর জন্য আবেদন করবেন বিনয় তামাং। পাশাপাশি বিমল গুরুংয়েকে সাথে নিয়েই পাহাড়ে তৃনামূলের সৈনিক হয়ে কাজ করবেন তারা । এই মুহূর্তে তাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখা।

গৌতম সাক্ষাতে রোহিত-বিনয়, পুরভোটের আগে পাহাড়ে হাওয়া বদল
গৌতম সাক্ষাতে রোহিত-বিনয়, পুরভোটের আগে পাহাড়ে হাওয়া বদল

বিজেপি প্রসঙ্গে বিনয়ের বার্তা, বিজেপি গোর্খাল্যান্ডের কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে পাহাড় বাসীকে। এখানে এই সমস্ত জিনিস হবে না। পাশাপাশি বৈঠক নিয়ে গৌতম দেব জানান আজ বিনয়ের সাথে শুধুমাত্র পাহাড়ের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে শিলিগুড়ি পুরো নিগমের সহ উত্তর বঙ্গের সমস্ত পৌর নির্বাচন নিয়ে আলোচনা হবে। তৃণমূলের লোক তৃণমূলের হয়ে কাজ করবে এটাই স্বাভাবিক।

গৌতম সাক্ষাতে রোহিত-বিনয়, পুরভোটে প্রচারে নামবেন বিনয় 

একইসঙ্গে এদিন আগামী পুরসভা নির্বাচনের জন্য গৌতম দেবকে আগাম শুভেচ্ছা এবং শুভকামনা জানালেন বিনয় তামাং। তিনি বলেন, শিলিগুড়ির পুরসভা বিজয়ী হওয়ার জন্য গৌতমবাবুকে আগাম শুভেচ্ছা এবং শুভকামনা দিয়ে গেলাম।আগামীতে তৃণমূল কংগ্রেসই যে শিলিগুড়ির পুরসভা দখলে নেবে এ বিষয়ে আমার কোন সন্দেহ নেই।শুধু শিলিগুড়িই নয় তৃণমূল, এবারে বাংলার সবকটি মিউনিসিপাল কর্পোরেশন নিজের দখলে রাখবে। কারণ, একমাত্র মুখ্যমন্ত্রীই পারেন বাংলার সার্বিক উন্নয়ন করতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর