শিলিগুড়ির প্রচারে আসতে আগ্রহী গুরুং, প্রচার করবেন কংগ্রেসের বিরুদ্ধে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার কারণে পিছিয়ে গেছে শিলিগুড়ি পুরসভার নির্বাচন। করোনার রাশ আলগা হতেই প্রচারে জোর দিয়েছে শাসক দল। এবার শিলিগুড়িতে তৃণমূলের হয়ে প্রচারে আসছেন পাহাড়ের অন্যতম জনপ্রিয় নেতা বিমল গুরুং। শিলিগুড়ির প্রচারে আসতে আগ্রহী গুরুং নিজেই।

আরও পড়ুনঃ জল্পনা বাড়িয়ে চপ ভাজলেন বিজেপি বিধায়ক, জপলেন মুখ্যমন্ত্রীর নামও

সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে শিলিগুড়ির বেশ কিছু ওয়ার্ডে প্রচার করবেন তিনি। যে সমস্ত এলাকায় কংগ্রেস প্রার্থীরা অবাঙালি সেই সমস্ত ওয়ার্ডে প্রচার সারবেনো তিনি। কিন্তু বিমল প্রচারে এলে কতটা সমর্থন করবে তৃণমূল নেতৃত্ব? তা নিয়েও সন্দেহ থাকছে। যদিও এবিষয়ে কিছুই বলতে চাননি তৃণমূল নেতৃত্ব।

কলকাতার পর শিলিগুড়ি নিজেদের দখলে রাখতে মরিয়া তৃণমূল। সবকিছু উজার করে দিয়েই এখন প্রচারে করতে চাইছে তাঁরা। তবে শিলিগুড়ির নির্বাচনে আসার জন্য ব্যাপকভাবে আগ্রহ প্রকাশ করেছেন বিমল নিজে। শিলিগুড়িতে তাঁর আলাদা অবদান থাকুক চান বিমল নিজে। কারণ, পাহাড়ের পাশাপাশি সমতলেও জনপ্রিয়তা অর্জন করাই বিমলের প্রধান লক্ষ্য।

শিলিগুড়ির প্রচারে আসতে আগ্রহী গুরুং, বাড়ছে রাজনৈতিক উত্তাপ 

শিলিগুড়ির প্রচারে আসতে আগ্রহী গুরুং, বাড়ছে রাজনৈতিক উত্তাপ 
শিলিগুড়ির প্রচারে আসতে আগ্রহী গুরুং, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

যতটুকু খবরে জানা গেছে আগামী সপ্তাহের মাঝামাঝি বিমল গুরুং শিলিগুড়িতে আসবেন। ৫ থেকে ৬ দিন থেকে শিলিগুড়িতে প্রচার করবেন। তবে সবকিছু নির্ভর করবে জেলা সভাপতি পাপিয়া ঘোষের ওপরেই। কারণ, গৌতম দেব নিজে নির্বাচনে দাঁড়ালেও করোনা আক্রান্ত তিনি। তাই তাঁর ওয়ার্ডে তাকে সময় দিতে হচ্ছে পাপিয়াকে। এখন গুরুং কি পদক্ষেপ নেন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর