শিলিগুড়িতে তৃণমূলের হয়ে প্রচারে বিমল গুরুং

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, শিলিগুড়িঃ শিলিগুড়িতে তৃণমূলের প্রচারে বিমল গুরুং। তৃনমুল কংগ্রেসের এই পুরসভার প্রচারে আসছেন বিমল গুরুং। এই ব্যাপারে চুড়ান্ত কথা অবশ্য জেলা সভাপতি পাপিয়া ঘোষ বলবেন বলে জানা গেছে।এই পুরসভা নির্বাচনে বিমল গুরুং এবং রোশন গিরির আসার কথা ছিলো অনেকদিন আগে থেকেই। দিন পনেরো আগে বিমল গুরুং এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ কবে হবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক? কি জানাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ?

বিমল গুরুং জানান আগামী নির্বাচনে শিলিগুড়ির মানুষ তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করবে। কারন বাংলার মানুষ বুঝতে পেরে  গিয়েছে যে উন্নয়ন করতে গেলে দরকার মুখ্যমন্ত্রীকেই। পাহাড়ের মানুষ মুখ্যমন্ত্রীকে বুঝতে পেরেছেন এবং পাহাড়ের মানুষের সমর্থন থাকবে মুখ্যমন্ত্রীর কাছেই। আগামী পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রসকে ভোট দেবার জন্য বিমল গুরুং শিলিগুড়ির মানুষের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন।

শিলিগুড়ির মানুষ মুখ্যমন্ত্রীকে ভালবাসেন জানেন তাই এবারে আর কোন ভুল করবেন না বলে আশা করেন বিমল গুরুং। তিনি জানান আগামী নির্বাচনে শিলিগুড়ির মানুষ বিপুলভাবে তৃণমূল কংগ্রেসকে জয়ী করবেন বলে আশা করেন বিমল গুরুং।

শিলিগুড়িতে তৃণমূলের হয়ে প্রচারে বিমল গুরুং

এবারের পুরসভা নির্বাচনে শিলিগুড়ির সাতচল্লিশটি ওয়ার্ডেই প্রচারে যাবেন বিমল গুরুং বলে জানা গেছে। বিমল গুরুং আরো জানান তিনি তার দল নিয়ে প্রচারে নামবেন আগামীদিনগুলিতে। মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বেই শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস সাতচল্লিশটি ওয়ার্ডেই ভালো ফল করবে বলে জানান বিমল গুরুং

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত